সংসদে প্রধানমন্ত্রী আওয়ামী লীগ সরকারের আমলে ২৩৪ বিলিয়ন ডলার পাচার হয়েছে
এপ্রিল ১, ২০২৬
টানা তিনবার বিশ্বকাপে দর্শক চারবারের চ্যাম্পিয়ন ইতালি
এপ্রিল ১, ২০২৬
সংসদে প্রধানমন্ত্রী আওয়ামী লীগ সরকারের আমলে ২৩৪ বিলিয়ন ডলার পাচার হয়েছে
এপ্রিল ১, ২০২৬
টানা তিনবার বিশ্বকাপে দর্শক চারবারের চ্যাম্পিয়ন ইতালি
এপ্রিল ১, ২০২৬

আন্তর্জাতিক ফুটবলে মেসির ১১৬তম গোল

Argentina Zambia WCup Soccer

জাম্বিয়ার বিপক্ষে একটি গোল করেছেন আর্জেন্টিনার অধিনায়ক লিওনেল মেসি। এটা আর্জেন্টিনার জার্সিতে তার ১১৬ ও সব মিলে ৯০২ নম্বর গোল।

বিশ্বকাপের আগে ঘরের মাঠে শেষ ম্যাচ খেলল আর্জেন্টিনা। এটি আবার আর্জেন্টিনার মাঠে সম্ভবত লিওনেল মেসির শেষ ম্যাচ। আজ বুধবার সকালে লা বোম্বোনেরায় জাম্বিয়ার বিপক্ষে আবেগের এই ম্যাচে ৫-০ গোলের বড় জয় তুলে নিয়েছে বর্তমান বিশ্ব চ্যাম্পিয়ন আর্জেন্টিনা। ম্যাচের নিরঙ্কুশ আধিপত্য ছিল আর্জেন্টিনার, তারা ৭৬.৪ শতাংশ বল দখলে রাখে। এই কর্তৃত্বের প্রতিফলন দেখা যায় ম্যাচের ফলাফলেও।

এ ম্যাচে একটি গোল করেছেন অধিনায়ক মেসি। এটা আর্জেন্টিনার জার্সিতে তার ১১৬ ও সব মিলে ৯০২ নম্বর গোল।

শুক্রবার মৌরিতানিয়ার বিপক্ষে বদলি হিসেবে খেলার পর গতকাল শুরুতেই নামেন মেসি। ম্যাচের চতুর্থ মিনিটেই অ্যাটলেটিকো মাদ্রিদের হুলিয়ান আলভারেজকে দিয়ে গোল করিয়েছেন ইন্টার মায়ামি তারকা। প্রথমার্ধের শেষ দিকে ব্যবধান দ্বিগুণ করেন মেসি।

দ্বিতীয়ার্ধে পেনাল্টি পায় আলবিসেলেস্তেরা। মেসি বলটি তুলে দেন অভিজ্ঞ নিকোলাস ওতামেন্দির হাতে, যিনি বিশ্বকাপের পর অবসর নেবেন বলে ঘোষণা দিয়েছেন। গোল করতে ভুল করেননি ওতামেন্দি। ম্যাচ শেষে তিনি বলেন, ‘জাতীয় দলের জার্সি পরার চেয়ে বড় তৃপ্তির আর কিছু নেই। ঘরের মাঠে দর্শকের কাছ থেকে বিদায় নিতে পেরে আমি খুশি। এটা লম্বা এক জার্নি, যাতে ছিল আনন্দ ও বেদনা। এটাই ফুটবলের বৈশিষ্ট্য। আমি এই অনুভুতি নিয়ে বিদায় নিচ্ছি যে, আমি দেশের জন্য নিজের সবটুকু উজাড় করে দিয়েছি এবং দেশের প্রয়োজনে সব সময় তৈরি থেকেছি।’

৬৮ মিনিটে আত্মঘাতী গোল করেন জাম্বিয়ার ডমিনিক চান্দা। এরপর যোগ করা সময়ের চতুর্থ মিনিটে ভ্যালেন্তিন বার্কো আর্জেন্টিনার হয়ে পঞ্চম গোল করেন।

আজ আরেক লাতিন জায়ান্ট ব্রাজিল ৩-১ গোলে হারিয়েছে ক্রোয়েশিয়াকে। ফ্লোরিডায় অনুষ্ঠিত ম্যাচে ব্রাজিলের হয়ে গোল করেন দানিলো, ইগর থিয়াগো ও গ্যাব্রিয়েল মার্টিনেল্লি। ক্রোয়েশিয়ার হয়ে একমাত্র গোলটি করেন লভরো মায়ের।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *