
এশিয়া কাপ ২০২৭ বাছাইপর্ব সিঙ্গাপুরের মাঠে হেরেছে বাংলাদেশ
এপ্রিল ১, ২০২৬
যুক্তরাজ্যের অক্সফোর্ড ইউনিয়নের আমন্ত্রণ পেলেন সারজিস
এপ্রিল ১, ২০২৬মঙ্গলবার দলটির সেক্রেটারি জেনারেল মিয়া গোলাম পরওয়ার বিবৃতিতে বলেছেন, মার্চে ৩২ জনসহ চলতি বছর হাম রোগে ৪৬ শিশুর মৃত্যু ঘটেছে- যা অত্যন্ত মর্মান্তিক। কিন্তু এ বিষয়ে এখন পর্যন্ত সরকারের দৃশ্যমান কোনো কার্যকর পদক্ষেপ লক্ষ্য করা যাচ্ছে না।
জামায়াত সেক্রেটারি জেনারেল বিবৃতিতে বলেছেন, এই পরিস্থিতির জন্য দেশের স্বাস্থ্যসেবা বিভাগের দুর্বলতা ও অব্যবস্থাপনাই প্রধানত দায়ী। ব্যাপক দুর্নীতি ও লুটপাটের কারণেই সামগ্রিক স্বাস্থ্য ব্যবস্থা ভেঙে পড়েছে। ফলে জনগণ তাদের সুচিকিৎসা পাওয়ার মৌলিক অধিকার থেকে বঞ্চিত হচ্ছে।
হাম নিয়ন্ত্রণে কার্যকর ব্যবস্থা গ্রহণের জন্য স্বাস্থ্যমন্ত্রীর প্রতি আহ্বান জানিয়েছে জামায়াত।


