পদোন্নতিবঞ্চিত চিকিৎসকদের কথা শুনলেন প্রধানমন্ত্রী
এপ্রিল ১, ২০২৬
জ্বালানির মজুদে তীব্র চাপ, আমদানি ও সরবরাহ স্বাভাবিক রাখার চেষ্টায় সরকার
এপ্রিল ১, ২০২৬
পদোন্নতিবঞ্চিত চিকিৎসকদের কথা শুনলেন প্রধানমন্ত্রী
এপ্রিল ১, ২০২৬
জ্বালানির মজুদে তীব্র চাপ, আমদানি ও সরবরাহ স্বাভাবিক রাখার চেষ্টায় সরকার
এপ্রিল ১, ২০২৬

সড়ক দুর্ঘটনায় নিহত ৬

সারা দেশে সড়ক দুর্ঘটনায় গত সোমবার সন্ধ্যা থেকে গতকাল সন্ধ্যা পর্যন্ত ছয়জনের মৃত্যু হয়েছে।

এদের মধ্যে ময়মনসিংহ ও মৌলভীবাজারে দুইজন করে, রাজবাড়ী ও গাইবান্ধা একজন করে। প্রতিনিধিদের পাঠানো তথ্যে বিস্তারিত—

ময়মনসিংহ: ময়মনসিংহ সদরে সিএনজি অটোরিকশা-লরির মুখোমুখি সংঘর্ষে কলেজ শিক্ষকসহ দুইজন নিহত হয়েছেন। এ ঘটনায় আহত হয়েছেন আরো দুইজন। গতকাল উপজেলার দাপুনিয়ার সুহিলা বাগানবাড়ি কাওয়ালটি এলাকার ময়মনসিংহ-ফুলবাড়িয়া সড়কে এ দুর্ঘটনা ঘটে।

নিহতরা হলেন ফুলবাড়িয়া ডিগ্রি কলেজের প্রভাষক সারোয়ার কাইয়ুম। তিনি জেলার ভালুকা উপজেলার মরচী গ্রামের বাসিন্দা। অন্যজন শিপা আক্তার (৩২)। তিনি ফুলবাড়িয়া উপজেলার পুটিয়া গ্রামের আবু বকর সিদ্দিকের মেয়ে।

রাজবাড়ী: রাজবাড়ীর বালিয়াকান্দিতে মোটরসাইকেল নিয়ন্ত্রণ হারিয়ে গতকাল মাহাতীর (১৭) নামে এক স্কুলছাত্রের মৃত্যু হয়েছে। নিহত মাহাতীর বালিয়াকান্দি উপজেলার বহরপুর গ্রামের আব্দুল বারেকের ছেলে ও বহরপুর উচ্চ বিদ্যালয়ের দশম শ্রেণীর ছাত্র।

গাইবান্ধা: গাইবান্ধার গোবিন্দগঞ্জ উপজেলায় বাসচাপায় নূরে আলম (৪৫) নামের এক ভ্যানচালকের মৃত্যু হয়েছে। গতকাল দুপুরে ঢাকা-রংপুর মহাসড়কের গোবিন্দগঞ্জ উপজেলার জুম্মারঘর এলাকায় এ ঘটনা ঘটে। নিহত নূরে আলম খোরশেদ গোবিন্দগঞ্জ উপজেলার নাকাই ইউনিয়নের খুকশিয়া দক্ষিণপাড়া গ্রামের বাসিন্দা।

মৌলভীবাজার: মৌলভীবাজারের শ্রীমঙ্গলে সড়ক দুর্ঘটনায় সিএনজিচালিত অটোরিকশার চালকসহ দুইজন নিহত হয়েছেন। গত সোমবার সন্ধ্যায় ঢাকা-সিলেট আঞ্চলিক মহাসড়কের সিরাজনগর এলাকায় মাইক্রোবাস ও একটি সিএনজিচালিত অটোরিকশার মুখোমুখি সংঘর্ষে এ দুর্ঘটনা ঘটে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *