এপ্রিলেও বাড়ছে না ডিজেল-অকটেন-পেট্রলের দাম: জ্বালানি মন্ত্রণালয়
মার্চ ৩১, ২০২৬
দেশে ডিজেলের মজুদ ১ লাখ ২৮ হাজার ও অকটেনের ৭ হাজার ৯৪০ টন
মার্চ ৩১, ২০২৬পানামার পতাকাবাহী জাহাজটি ভোর রাত ৩টার দিকে চট্টগ্রাম বন্দরের জলসীমায় পৌঁছায়
মধ্যপ্রাচ্যে চলমান সংঘাতের প্রভাবে বৈশ্বিক জ্বালানি সরবরাহে চাপ তৈরি হলেও চট্টগ্রাম বন্দরে ডিজেল আমদানি অব্যাহত রয়েছে। মালয়েশিয়া থেকে ৩০ হাজার টন ডিজেল নিয়ে ‘পিভিটি সোলানা’ নামের একটি জাহাজ আজ ভোরে বন্দরের বহিঃনোঙরে পৌঁছে। চলতি মাসে এটি ডিজেলবাহী অষ্টম জাহাজ।
বাংলাদেশ পেট্রোলিয়াম করপোরেশন (বিপিসি) সূত্র জানায়, পানামার পতাকাবাহী জাহাজটি ভোর রাত ৩টার দিকে চট্টগ্রাম বন্দরের জলসীমায় পৌঁছায়।
বিপিসির মহাব্যবস্থাপক (বাণিজ্য) মোরশেদ হোসেন আজাদ বলেন, জাহাজটি থেকে লাইটারিংয়ের মাধ্যমে অথবা প্রয়োজন হলে ডলফিন জেটিতে সরাসরি বার্থিং করে জ্বালানি তেল খালাস করা হতে পারে।
বিপিসি সূত্রে জানা গেছে, আগামী ৩ এপ্রিল প্রায় একই পরিমাণ ডিজেল নিয়ে আরো একটি জাহাজ বন্দরে ভেড়ার কথা রয়েছে। পাশাপাশি ৪ এপ্রিল প্রায় ৭০ হাজার টন এলএনজি বহনকারী আরেকটি জাহাজ চট্টগ্রামে পৌঁছাতে পারে।
বন্দর সংশ্লিষ্টদের তথ্যানুযায়ী, গত এক মাসে চট্টগ্রাম বন্দরে বিভিন্ন ধরনের জ্বালানি নিয়ে মোট ৩৩টি জাহাজ ভিড়েছে। এর মধ্যে ১৫টি জাহাজ জ্বালানি তেল, ৮টি এলএনজি ও ৯টি এলপিজি বহন করে এনেছে।
সংশ্লিষ্টরা বলছেন, মধ্যপ্রাচ্যের পরিস্থিতি অনিশ্চিত থাকলেও বিকল্প উৎস থেকে জ্বালানি আমদানি অব্যাহত রাখার চেষ্টা চলছে। তবে বৈশ্বিক বাজারে মূল্যবৃদ্ধি ও সরবরাহ ঝুঁকি দীর্ঘায়িত হলে দেশের জ্বালানি ব্যবস্থাপনায় চাপ বাড়ার আশঙ্কা রয়েছে।


