
চুক্তি না হলে ইরানের জ্বালানি অবকাঠামো ধ্বংস করে দেয়ার হুমকি ট্রাম্পের
মার্চ ৩১, ২০২৬
মালয়েশিয়া থেকে ৩০ হাজার টন ডিজেল নিয়ে জাহাজ চট্টগ্রামে
মার্চ ৩১, ২০২৬ভোক্তা পর্যায়ে প্রতি লিটার ডিজেলের দাম এপ্রিলে প্রতি লিটার ১০০ টাকা করা হয়েছে। কেরোসিনের দাম প্রতি লিটার ১১২ টাকা, পেট্রলের দাম প্রতি লিটার ১১৬ আর অকটেনের দাম ১২০ টাকা করা হয়েছে। ফেব্রুয়ারি ও মার্চে এ দামেই বিক্রি হয়েছে জ্বালানি তেল।
যুদ্ধের কারণে বৈশ্বিক জ্বালানির দাম এখন দ্বিগুণের বেশি। এমন পরিস্থিতির মধ্যেও দেশে জ্বালানি তেলের দাম বাড়ছে না। টানা দ্বিতীয় মাসের মতো ডিজেল-কেরোসিন-পেট্রল ও অকটেনের দাম আগের মতোই থাকছে।
আজ মঙ্গলবার বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ মন্ত্রণালয় থেকে পাঠানো এক অফিস আদেশে সরকারের এ সিদ্ধান্ত জানানো হয়েছে।
এতে বলা হয়, ভোক্তা পর্যায়ে প্রতি লিটার ডিজেলের দাম এপ্রিলে প্রতি লিটার ১০০ টাকা করা হয়েছে। কেরোসিনের দাম প্রতি লিটার ১১২ টাকা, পেট্রলের দাম প্রতি লিটার ১১৬ আর অকটেনের দাম ১২০ টাকা করা হয়েছে। ফেব্রুয়ারি ও মার্চে এ দামেই বিক্রি হয়েছে জ্বালানি তেল।
এর আগে জানুয়ারিতে প্রতি লিটারে ২ টাকা ও ফেব্রুয়ারিতে আরো ২ টাকা করে কমানো হয়েছিল জ্বালানি তেলের দাম।
২০২৪ সালের মার্চ থেকে বিশ্ববাজারের সঙ্গে সামঞ্জস্য রেখে জ্বালানি তেলের স্বয়ংক্রিয় মূল্য নির্ধারণ শুরু করে সরকার। সে হিসাবে আগের মাসে আমদানি করা জ্বালানি তেলের খরচ বিবেচনায় নিয়ে প্রতি মাসে নতুন দাম সমন্বয় করা হয়।


