হরমুজ প্রণালিতে জাহাজ চলাচল নিয়ে ইরানের সঙ্গে থাইল্যান্ডের চুক্তি
মার্চ ২৯, ২০২৬
জ্বালানি তেল মজুদ প্রতিরোধে ১৯ ডিপোতে বিজিবি মোতায়েন
মার্চ ২৯, ২০২৬
হরমুজ প্রণালিতে জাহাজ চলাচল নিয়ে ইরানের সঙ্গে থাইল্যান্ডের চুক্তি
মার্চ ২৯, ২০২৬
জ্বালানি তেল মজুদ প্রতিরোধে ১৯ ডিপোতে বিজিবি মোতায়েন
মার্চ ২৯, ২০২৬

নেপালের ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী কে পি শর্মা গ্রেফতার

নেপালের ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী কে পি শর্মা ওলি এবং সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী রমেশ লেখককে গতকাল সকালে গ্রেফতার করেছে পুলিশ।

দেশটির নতুন প্রধানমন্ত্রী বালেন্দ্র শাহ ও তার মন্ত্রিপরিষদ শপথ নেয়ার একদিন পরই তাদের গ্রেফতার করা হলো।

পুলিশ জানিয়েছে, গত সেপ্টেম্বরে জেন-জি বিক্ষোভকারীদের ওপর চালানো প্রাণঘাতী দমন অভিযানে জড়িত থাকার অভিযোগে কে পি শর্মা ওলি ও রমেশ লেখককে গ্রেফতার করা হয়েছে। সরকারের দুর্নীতির বিরুদ্ধে গত ৮ ও ৯ সেপ্টেম্বর বিক্ষোভ চলাকালে অন্তত ৭৭ জন নিহত হন।

সামাজিক যোগাযোগমাধ্যমে সাময়িক নিষেধাজ্ঞার জেরে ওই আন্দোলনের সূত্রপাত হয়েছিল। তবে দীর্ঘদিনের অর্থনৈতিক দুর্ভোগের কারণে বহুদিন ধরেই জনমনে অসন্তোষ দানা বেঁধেছিল। জেন-জিদের সেই তুমুল বিক্ষোভের মুখে ৭৪ বছর বয়সী ওলি পদত্যাগে বাধ্য হন, তার সরকারেরও পতন হয়। ওই আন্দোলনের পর গত ৫ মার্চ অনুষ্ঠিত নির্বাচনে বালেন্দ্র শাহর নেতৃত্বাধীন ‘রাষ্ট্রীয় স্বতন্ত্র পার্টি’ (আরএসপি) নিরঙ্কুশ সংখ্যাগরিষ্ঠতা পায়।

পুলিশের মুখপাত্র ওম অধিকারী জানান, তদন্ত কমিশনের সুপারিশ অনুযায়ী ওলি ও লেখককে গ্রেফতার করা হয়েছে। তবে এ গ্রেফতারকে অযৌক্তিক মন্তব্য করেছেন ওলির আইনজীবী টিকারাম ভট্টারাই।

এদিকে কে পি শর্মা ওলিকে গ্রেফতারের প্রতিবাদে নেপালের বিভিন্ন জায়গায় বিক্ষোভ করছেন তার সমর্থকরা। কাঠমান্ডু পুলিশের মুখপাত্র ওম অধিকারী জানিয়েছেন, আইন অনুযায়ী গ্রেফতারি প্রক্রিয়া শুরু হয়েছে। তবে ওলির বয়স এবং তার দুইবার কিডনি প্রতিস্থাপনের ইতিহাস বিবেচনায় তাকে হাসপাতালে পর্যবেক্ষণে রাখা হয়েছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *