
ইরান যুদ্ধের এক মাস: যুক্তরাষ্ট্রে বাড়ছে অর্থনৈতিক ও রাজনৈতিক ঝুঁকি
মার্চ ২৯, ২০২৬
নেপালের ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী কে পি শর্মা গ্রেফতার
মার্চ ২৯, ২০২৬মধ্যপ্রাচ্যের চলমান যুদ্ধ পরিস্থিতির মধ্যেই হরমুজ প্রণালি দিয়ে তেলবাহী জাহাজ চলাচল নিরাপদ রাখতে ইরানের সঙ্গে একটি সমঝোতায় পৌঁছেছে থাইল্যান্ড।
দেশটির প্রধানমন্ত্রী আনুতিন চার্নভিরাকুল গতকাল এক সংবাদ সম্মেলনে বলেছেন, হরমুজ প্রণালি দিয়ে থাই তেলবাহী ট্যাংকারগুলো নিরাপদে চলাচলের জন্য একটি চুক্তিতে পৌঁছানো হয়েছে। এ সমঝোতার ফলে জ্বালানি আমদানি নিয়ে বিদ্যমান উদ্বেগ অনেকটাই কমবে বলে আশা প্রকাশ করেন তিনি।
আনুতিন বলেন, এ চুক্তির ফলে মার্চের শুরুতে যে ধরনের বিঘ্ন দেখা গিয়েছিল, তা পুনরায় ঘটবে না—এমন আস্থা তৈরি হয়েছে।
গত মাসের শেষ দিকে শুরু হওয়া মধ্যপ্রাচ্যের যুদ্ধের জেরে হরমুজ প্রণালি দিয়ে জাহাজ চলাচল সীমিত করে ইরান। এতে জ্বালানি সরবরাহে বড় ধরনের বিঘ্ন তৈরি হয়। যুক্তরাষ্ট্রের এনার্জি ইনফরমেশন অ্যাডমিনিস্ট্রেশনের তথ্য অনুযায়ী, হরমুজ প্রণালি দিয়ে যাতায়াত করা মোট অপরিশোধিত তেল ও তরলীকৃত প্রাকৃতিক গ্যাসের (এলএনজি) ৮০ শতাংশের বেশি এশিয়ামুখী। এ কারণে দক্ষিণ-পূর্ব এশিয়ার দেশগুলো সরাসরি এর প্রভাবের মুখে পড়েছে।
থাইল্যান্ডেও জ্বালানি সংকটের প্রভাব স্পষ্ট হয়ে ওঠে। দেশটির বিভিন্ন পেট্রল পাম্পে দীর্ঘ সারি দেখা যায়, যা দিন দিন বাড়ছিল। দেশটির প্রধানমন্ত্রী জানান, পরিস্থিতি মোকাবেলায় সরকার প্রয়োজন অনুযায়ী পদক্ষেপ সমন্বয় ও সংশোধন করে যাবে, যাতে জনগণের ওপর প্রভাব কমানো যায়।
এর আগে চলতি মাসের শুরুতে হরমুজ প্রণালি দিয়ে চলাচলকারী একটি থাই পণ্যবাহী জাহাজে হামলা হয়। এতে তিনজন নাবিক নিখোঁজ হন।
মেরিটাইম ট্র্যাকিং প্লাটফর্ম ক্লেপলারের তথ্য অনুযায়ী, যুদ্ধ শুরুর পর ১ থেকে ২৬ মার্চের মধ্যে হরমুজ প্রণালি দিয়ে পণ্য পরিবহন ৯৫ শতাংশ পর্যন্ত কমে গেছে। এদিকে ইরানের ইসলামী বিপ্লবী গার্ড বাহিনী ঘোষণা করেছে, তাদের ‘শত্রুদের’ সঙ্গে সংশ্লিষ্ট বন্দরগামী জাহাজগুলোর জন্য এ পথ কার্যত বন্ধ। হরমুজ প্রণালি দিয়ে চলাচলের চেষ্টা করা তিনটি জাহাজ ফিরিয়ে দেয়ার দাবিও করেছে আইআরজিসি।
ব্রিটিশ নৌবাহিনীর সামুদ্রিক নিরাপত্তা সংস্থা ইউকেএমটিওর তথ্য অনুযায়ী, চলতি মাসে উপসাগরীয় অঞ্চল, হরমুজ প্রণালি ও ওমান উপসাগরে অন্তত ২৪টি বাণিজ্যিক জাহাজে হামলা বা নিরাপত্তাসংশ্লিষ্ট ঘটনা ঘটেছে, যার মধ্যে ১১টি ছিল তেলবাহী ট্যাংকার।


