বৃষ্টিতে ক্ষতিগ্রস্ত আলুখেত
মার্চ ২৮, ২০২৬
স্বাধীনতা ও জাতীয় দিবসের আলোচনা সভায় প্রধানমন্ত্রী সবাই ঐক্যবদ্ধভাবে এগিয়ে গেলে স্বনির্ভর বাংলাদেশ প্রতিষ্ঠা অসম্ভব নয়
মার্চ ২৮, ২০২৬
বৃষ্টিতে ক্ষতিগ্রস্ত আলুখেত
মার্চ ২৮, ২০২৬
স্বাধীনতা ও জাতীয় দিবসের আলোচনা সভায় প্রধানমন্ত্রী সবাই ঐক্যবদ্ধভাবে এগিয়ে গেলে স্বনির্ভর বাংলাদেশ প্রতিষ্ঠা অসম্ভব নয়
মার্চ ২৮, ২০২৬

টাঙ্গাইলে ট্রেনে কাটা পড়ে শিশুসহ নিহত ৫

টাঙ্গাইলের কালিহাতীতে ট্রেনে কাটা পড়ে শিশুসহ পাঁচজন নিহত হয়েছেন। গতকাল রাত ৮টার দিকে উপজেলার ধলাটেংগর নামক স্থানে এ দুর্ঘটনা ঘটে।

তবে তাৎক্ষণিকভাবে নিহতদের পরিচয় পাওয়া যায়নি। নিহতরা সবাই একই পরিবারের সদস্য বলে ধারণা করছে পুলিশ।

যমুনা পূর্ব থানার ওসি শফিকুল ইসলাম জানান, উপজেলার ধলাটেংগর নামক স্থানে ট্রেনে কাটা পড়ে এক শিশু, দুই নারী, দুই পুরুষসহ পাঁচজন নিহত হয়েছেন। এ ব্যাপারে বিস্তারিত তথ্য সংগ্রহ করে তিনি জানাবেন বলে জানিয়েছেন।

টাঙ্গাইল রেলওয়ে স্টেশন ফাঁড়ির এসআই মিজানুর রহমান জানান, ধলাটেংগর নামক স্থানে ঢাকাগামী একটি যাত্রীবাহী বাসের তেল শেষ হয়ে যায়। কয়েকজন যাত্রী বাস থেকে নেমে মহাসড়কের পাশে রেল লাইনে বসে ছিলেন। এ সময় সিরাজগঞ্জ এক্সপ্রেস ট্রেনের নিচে কাটা পড়ে একটি শিশু, দুজন নারী ও দুজন পুরুষ ঘটনাস্থলেই নিহত হন। পুলিশের ধারণা নিহতরা সবাই একই পরিবারের সদস্য।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *