নাটোরে নির্মানাধীন পাওয়ার গ্রিডের দুই কোটি টাকা মূল্যের যন্ত্রাংশ লুট
মার্চ ২৭, ২০২৬
**শিরোনাম: শোষণমূলক কাঠামো ভেঙে অন্তর্ভুক্তিমূলক রাষ্ট্র গঠনের অঙ্গীকার**
মার্চ ২৭, ২০২৬
নাটোরে নির্মানাধীন পাওয়ার গ্রিডের দুই কোটি টাকা মূল্যের যন্ত্রাংশ লুট
মার্চ ২৭, ২০২৬
**শিরোনাম: শোষণমূলক কাঠামো ভেঙে অন্তর্ভুক্তিমূলক রাষ্ট্র গঠনের অঙ্গীকার**
মার্চ ২৭, ২০২৬

প্রাইম ইউনিভার্সিটিতে স্বাধীনতা ও জাতীয় দিবস উদযাপন

স্বাধীনতা ও জাতীয় দিবস উপলক্ষে প্রাইম ইউনিভার্সিটিতে যথাযোগ্য মর্যাদা ও ভাবগাম্ভীর্যের সঙ্গে বিভিন্ন কর্মসূচি পালন করা হয়েছে। বিশ্ববিদ্যালয় প্রাঙ্গণে জাতীয় সংগীত পরিবেশন ও জাতীয় পতাকা উত্তোলনের মাধ্যমে এদিনের অনুষ্ঠানের সূচনা হয়। এরপর বীর মুক্তিযোদ্ধা ও শহীদদের আত্মার মাগফেরাত কামনা করে বিশেষ দোয়া মাহফিলের আয়োজন করা হয়।

অনুষ্ঠানে সভাপতিত্ব করেন বিশ্ববিদ্যালয়ের উপ-উপাচার্য (ভারপ্রাপ্ত) ও ট্রেজারার প্রফেসর ড. আবদুর রহমান। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বোর্ড অব ট্রাস্টিজের সদস্য মো. মামুন সোবহান।

এছাড়া অনুষ্ঠানে বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার প্রফেসর ড. মো. মোস্তফা কামাল, আইন বিভাগের ডিন, বিভিন্ন বিভাগের বিভাগীয় প্রধান, শিক্ষক, কর্মকর্তা-কর্মচারী এবং বিপুল সংখ্যক শিক্ষার্থী উপস্থিত ছিলেন।

পরে উপ-উপাচার্যের নেতৃত্বে শিক্ষক, কর্মকর্তা ও কর্মচারীরা জাতীয় স্মৃতিসৌধে পুষ্পমাল্য অর্পণ করে শহীদদের প্রতি শ্রদ্ধা জানান।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *