ঈদের ছুটিতে ২৫ লাখ টন কার্গো ও ৫৫ হাজার টিইইউ কনটেইনার হ্যান্ডলিং
মার্চ ২৬, ২০২৬
চলন্ত ট্রেনে আগুন নতুন কোচ সংযোজনের পর ঢাকার উদ্দেশ্যে ছাড়বে চট্টলা এক্সপ্রেস
মার্চ ২৬, ২০২৬
ঈদের ছুটিতে ২৫ লাখ টন কার্গো ও ৫৫ হাজার টিইইউ কনটেইনার হ্যান্ডলিং
মার্চ ২৬, ২০২৬
চলন্ত ট্রেনে আগুন নতুন কোচ সংযোজনের পর ঢাকার উদ্দেশ্যে ছাড়বে চট্টলা এক্সপ্রেস
মার্চ ২৬, ২০২৬

দৌলতদিয়ায় বাসডুবির ঘটনায় ২৬ মরদেহ উদ্ধার

রাজবাড়ীর দৌলতদিয়া ৩ নম্বর ফেরিঘাটে বাসডুবির ঘটনায় ২৬ জনের মরদেহ উদ্ধার করেছে ফায়ার সার্ভিস বিআইডব্লিউটিএসহ উদ্ধারকারীরা। এর মধ্যে ২৫ জনের মরদেহ স্বজনদের কাছে হস্তান্তর করা হয়েছে।

দৌলতদিয়া ফেরিঘাটে পন্টুনে ওঠার সময় গতকাল বিকালে যাত্রীবাহী সৌহার্দ্য পরিবহনের ঢাকাগামী বাসটি নিয়ন্ত্রণ হারিয়ে পদ্মা নদীতে তলিয়ে যায়। বাসটি কুষ্টিয়ার কুমারখালী থেকে ঢাকার উদ্দেশ্যে যাত্রা করেছিল। ওই সময় যাত্রী ছিলেন মাত্র ছয়জন। এরপর বিভিন্ন কাউন্টার থেকে যাত্রী ওঠানো হয়। সব মিলিয়ে বাসটি কমপক্ষে ৫২ জন যাত্রী ছিলেন বলে কাউন্টার মাস্টার জানিয়েছেন।

নদীতে পড়ে যাওয়ার পর যাত্রীদের কয়েকজন পানির ওপর উঠে আসতে পারলেও অধিকাংশই ভেতরে আটকা পড়েন।

আজ সকাল পর্যন্ত উদ্ধারকৃত ২৫ মরদেহ স্বজনদের কাছে হস্তান্তর করা হয়েছে। বাকি ১ জনের মরদেহ রাজবাড়ী সদর হাসপাতালের মর্গে রাখা হয়েছে।

এ দুর্ঘটনার কারণ অনুসন্ধানে দুটি তদন্ত কমিটি গঠন করা হয়েছে বলে জানিয়েছেন রাজবাড়ীর জেলা প্রশাসক সুলতানা আক্তার। তিন কর্ম দিবসের মধ্যে ঘটনার অনুসন্ধান করে প্রতিবেদন জমা দেয়ার সময় নির্ধারণ করা হয়েছে। নিহতদের পরিবারকে সরকারী নিয়ম অনুযায়ী সব ধরনের সহযোগিতা করা হচ্ছে বলে জানান জেলা প্রশাসক।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *