
বাহরাইন-ঢাকা রুটে দুটি বিশেষ ফ্লাইটের ব্যবস্থা
মার্চ ২৪, ২০২৬
পেট্রল-অকটেন নিয়ে দিনভর ভোগান্তি-অনিশ্চয়তা
মার্চ ২৪, ২০২৬মধ্যপ্রাচ্যের যুদ্ধের কারণে তেলসহ জিনিসপত্রের দাম বাড়ার কথা বলেছেন স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায়মন্ত্রী মির্জা ফখরুল ইসলাম আলমগীর।
বিএনপি মহাসচিব বলেছেন, ‘এখন একটা বড় সংকট দেখা দিয়েছে। তেল নেই। ইরান আর ইসরায়েল-আমেরিকা যুদ্ধ। এজন্য তেলের সাপ্লাই কম।৷ আমাদের সামনের দিনগুলো খুব ভালো সময় না ভাই, সামনের দিনগুলো একটা কঠিন সময়। এ যুদ্ধটা আমাদের খুব ক্ষতি করতেছে। আমাদের তেলের দাম বাড়বে, আমাদের জিনিসপত্রের দাম বাড়বে। সেগুলোকে সয়ে (সহ্য) নিয়ে আমাদের এগিয়ে যেতে হবে।’
গতকাল সকালে ঠাকুরগাঁও সদর উপজেলার রায়পুর ইউনিয়নে নেহা নদী পুনঃখনন কাজের উদ্বোধন অনুষ্ঠানে তিনি এসব কথা বলেন।
তিন মাসের মধ্যে ১ কোটি ৪২ লাখ টাকা ব্যয়ে ৫ দশমিক ৮ কিলোমিটার নেহা নদী পুনঃখনন কাজ সম্পন্ন হবে।
এলজিআরডি-মন্ত্রী বলেন, ‘আমরা যে কথা বলি, তারেক রহমান যে কথা বলেন, সেটা আমরা কাজ করে দেখাই। ওই যে কিছুসংখ্যক নেতা বের হইছে না—বেহেশতে যাওয়ার টিকিট দিচ্ছে! বেহেশত তো দিতে পারল না। এবার আমরা আমাদের কাজ দিয়ে ইনশা আল্লাহ বেহেশতে যাব। আমরা আমাদের কাজ দিয়ে, ইবাদত করে ইনশা আল্লাহ বেহেশতে যাওয়ার ব্যবস্থা করব। একটা জিনিস মনে রাখবেন, ধর্মটাকে বিক্রি করে কিছু করা যায় না। ধর্মটা মানুষের অন্তরের ব্যাপার। সেটা হচ্ছে বাংলাদেশের ৯৫ ভাগ মানুষ ধার্মিক। ধর্মটাকে তারা ভালোবাসে, সম্মান করে, শ্রদ্ধা করে। ধর্ম নিয়ে ব্যবসা পছন্দ করে না।’
মির্জা ফখরুল বলেন, ‘হিন্দু সম্প্রদায়ের ভাই-বোনেরা আমাদের অনেক সাহায্য করছে, অনেক ভোট দিছে। তাদের সঙ্গে আপনারা ভাই ভাই সম্পর্ক নিয়ে এগিয়ে যাবেন। একটা উজ্জ্বল দৃষ্টান্ত তৈরি করবেন আপনারা। বাংলাদেশের আত্মাটা ওই জায়গায়। এখানে ধর্মে ধর্মে বিভক্তি নেই, এটাই আমার আত্মা। এটা আমাদের রক্ষা করতে হবে। এটা আমরা ভাঙতে দিতে চাই না।’
বিএনপি নেতাদের হুঁশিয়ারি দিয়ে দলের মহাসচিব বলেন, ‘বিএনপির নেতারা যেন ঠিক রাস্তায় চলে, একেবারে রাস্তা সোজা হতে হবে। পরিষ্কার বলতেছি ভাই, একটু ভুল পাব, ক্ষমা করব না পরিষ্কার কথা। নেতৃত্ব যাবে, আইনগত ব্যবস্থাও নেয়া হবে।’
অনুষ্ঠানে আরো বক্তব্য দেন পানিসম্পদ প্রতিমন্ত্রী ফরহাদ হোসেন আজাদ। উপস্থিত ছিলেন ঠাকুরগাঁওয়ের জেলা প্রশাসক ইশরাত ফারজানা, পুলিশ সুপার বেলাল হোসেন, জেলা বিএনপির সভাপতি মির্জা ফয়সল আমিন, সাধারণ সম্পাদক পয়গাম আলী, পৌর বিএনপির সভাপতি শরিফুল ইসলাম শরিফ প্রমুখ।


