তিন হাজার কিলোমিটার রেলপথে উদ্ধার ট্রেন মাত্র ৬টি রেলওয়ের দুর্ঘটনা-পরবর্তী উদ্ধার ব্যবস্থাপনা এখনো সেকেলে
মার্চ ২০, ২০২৬
দুপুরের মধ্যে ঢাকাসহ ১৫ জেলায় ঝড়ের পূর্বাভাস
মার্চ ২১, ২০২৬
তিন হাজার কিলোমিটার রেলপথে উদ্ধার ট্রেন মাত্র ৬টি রেলওয়ের দুর্ঘটনা-পরবর্তী উদ্ধার ব্যবস্থাপনা এখনো সেকেলে
মার্চ ২০, ২০২৬
দুপুরের মধ্যে ঢাকাসহ ১৫ জেলায় ঝড়ের পূর্বাভাস
মার্চ ২১, ২০২৬

জাতীয় ঈদগাহে প্রধান জামাত অনুষ্ঠিত, একসঙ্গে নামাজ পড়লেন রাষ্ট্রপতি ও প্রধানমন্ত্রী

যথাযথ ধর্মীয় ভাবগাম্ভীর্য এবং উৎসাহ ও উদ্দীপনার মধ্য দিয়ে জাতীয় ঈদগাহে ঈদুল ফিতরের প্রধান জামাত অনুষ্ঠিত হয়েছে। রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন ও প্রধানমন্ত্রী তারেক রহমান এ ময়দানে একসঙ্গে ঈদের নামাজ আদায় করেছেন।

শনিবার (২১ মার্চ) সকাল সাড়ে ৮টায় এ জামাত অনুষ্ঠিত হয়। বায়তুল মোকাররম জাতীয় মসজিদের খতিব মুফতি মোহাম্মদ আবদুল মালেক ইমাম হিসেবে এ জামাতে দায়িত্ব পালন করেন।

প্রধান জামাতে অংশ নেন ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের (ডিএসসিসি) প্রশাসক আবদুস সালাম, মন্ত্রিপরিষদ সদস্য, প্রতিমন্ত্রী, সংসদ সদস্য, সুপ্রিম কোর্ট ও হাইকোর্ট বিভাগের বিচারপতি, রাজনৈতিক নেতা, সরকারের ঊর্ধ্বতন কর্মকর্তা, বিভিন্ন মুসলিম দেশের কূটনীতিকসহ বিভিন্ন শ্রেণী, পেশা ও বয়সের মুসল্লিরা। নামাজ শেষে একে অপরের সঙ্গে কোলাকুলি করেন।

এর মধ্য দিয়ে দীর্ঘ ৩৫ বছর পর জাতীয় ঈদগাহে ঈদের প্রধান জামাতে অংশ নিলেন দেশের প্রধানমন্ত্রী। এর আগে ১৯৮৯-৯০ সালে কাজী জাফর আহমদ প্রধানমন্ত্রী হিসেবে দায়িত্ব পালন করেন। ১৯৯০ সালে তিনি প্রধানমন্ত্রী হিসেবে এ ময়দানে ঈদের জামাতে অংশ নিয়েছিলেন।

রাষ্ট্রপতি ও প্রধানমন্ত্রীর একসঙ্গে ঈদের জামাতে অংশ নেয়াকে রাজনৈতিক ও প্রাতিষ্ঠানিক দিক থেকে গুরুত্বপূর্ণ ঘটনা হিসেবে দেখা হচ্ছে। এছাড়া সাবেক তত্ত্বাবধায়ক সরকারের প্রধান উপদেষ্টা ফখরুদ্দিন আহমেদ এবং নোবেলজয়ী মুহাম্মদ ইউনুস প্রধান উপদেষ্টা হিসেবে জাতীয় ঈদগাহের জামাতে অংশ নিয়েছিলেন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *