তারেক রহমান ও বাংলাদেশের জনগণকে নরেন্দ্র মোদির ঈদ শুভেচ্ছা
মার্চ ২০, ২০২৬
চট্টগ্রামের টেরিবাজারে মার্কেটে অগ্নিকাণ্ডে ২ জনের মৃত্যু
মার্চ ২০, ২০২৬
তারেক রহমান ও বাংলাদেশের জনগণকে নরেন্দ্র মোদির ঈদ শুভেচ্ছা
মার্চ ২০, ২০২৬
চট্টগ্রামের টেরিবাজারে মার্কেটে অগ্নিকাণ্ডে ২ জনের মৃত্যু
মার্চ ২০, ২০২৬

৯০০ গোলের মাইলফলকে রোনালদোর পর মেসি

পর্তুগিজ সুপারস্টার ক্রিস্টিয়ানো রোনালদোর পর ইতিহাসে মাত্র দ্বিতীয় ফুটবলার হিসেবে ৯০০ গোল করার কীর্তি গড়লেন আর্জেন্টাইন গ্রেট লিওনেল মেসি।

বাংলাদেশ সময় গতকাল ভোরে যুক্তরাষ্ট্রের টেনেসিতে কনকাকাফ চ্যাম্পিয়ন্স কাপের শেষ ষোলোর দ্বিতীয় লেগের ম্যাচে ন্যাশভিল এসসির বিপক্ষে গোল করে এ মাইলফলক ছুঁয়েছেন ইন্টার মায়ামির ৩৮ বছর বয়সী সুপারস্টার। ম্যাচটি ১-১ গোলে ড্র হয়। মেসির গোলকীর্তির ম্যাচেই অ্যাওয়ে গোলের নিয়মে ইন্টার মায়ামি টুর্নামেন্ট থেকে বিদায় নিয়েছে।

ওডিস পার্কে ম্যাচের মাত্র সপ্তম মিনিটে গোল করেন আর্জেন্টাইন সুপারস্টার। ৭৪ মিনিটে ক্রিস্টিয়ান এসপিনোজার গোলে ন্যাশভিল সমতা আনে। তাতে ইন্টার মায়ামি জয়বঞ্চিত হলেও মেসি ঠিকই ৯০০ গোলের কীর্তি গড়েন।

১১৪২ ম্যাচে ৯০০ গোল করেছেন মেসি। বর্তমানে চোটে ভোগা ৪১ বছর বয়সী ক্রিস্টিয়ানো রোনালদো ৯৬৫ গোল করেছেন ১৩১২ ম্যাচে। ২০২৪ সালের সেপ্টেম্বরে ক্রোয়েশিয়ার বিপক্ষে ক্যারিয়ারের ৯০০তম গোল করেন রোনালদো। ব্রাজিলের কিংবদন্তি ফুটবলার পেলে এক হাজার গোল করার দাবি করেছেন। যদিও ফুটবলের গোলের হিসাব রাখা আরএসএসএসএফ পেলের দাবিকে উড়িয়ে দিয়ে জানিয়েছে, ব্রাজিল গ্রেটের গোলসংখ্যা ৭৭৮। আরেক ব্রাজিলীয় গ্রেট রোমারিওর গোলসংখ্যা ৭৮৫।

২০২৩ সালে ফরাসি ক্লাব পিএসজি থেকে ইন্টার মায়ামিতে নাম লেখান মেসি। সেই থেকে মেজর লিগ সকারের দলটির হয়ে তিনি ৯২ ম্যাচে ৮১ গোল করেছেন। তার সময়ে লিগ কাপ ও এমএলএস কাপ জিতেছে ডেভিড বেকহ্যামের দল। এর আগে বার্সেলোনায় দীর্ঘ ক্যারিয়ারে গোলবন্যা বইয়ে দিতেন মেসি। তিনি সেখানে সম্ভাব্য সব ট্রফিই জিতেছেন। আর ব্যক্তিগত পর্যায়েও সব পুরস্কার জিতেছেন। এক ব্যালন ডি’অরই জিতেছেন আটবার।

২০০৫ সালে লা লিগায় অ্যালবাসেটের বিপক্ষে স্যামুয়েল এতোর বদলি হিসেবে নামার ৩ মিনিটের মধ্যে লক্ষ্যভেদ করেন মেসি। তখন তার বয়স ১৭ বছর ১০ মাস সাত দিন, যা বার্সার জার্সিতে সর্বকনিষ্ঠ হিসেবে গোলের রেকর্ড। এরপর থেকে অবিরত গোল করে চলেছেন মেসি। বার্সার হয়ে ১৭ বছরের ক্যারিয়ারে ৬৭২ গোল করেছেন তিনি। সব মিলিয়ে কাতালানদের হয়ে ৭৭৮ গোল করেছেন।

এ পথে ১০টি লা লিগা, সাতটি কোপা দেল রে, চারটি চ্যাম্পিয়ন্স লিগ, তিনটি সুপার কাপ ও তিনটি ফিফা ক্লাব বিশ্বকাপ শিরোপা জিতেছেন বার্সার হয়ে।

২০২১ সালে বার্সা ছেড়ে পিএসজিতে যোগ দেন মেসি। ফ্রান্সে মাত্র দুই মৌসুম খেলেন তিনি। সেখানে ৭৫ ম্যাচে ৩২ গোল করেন তিনি। নেইমার ও কিলিয়ান এমবাপ্পেকে নিয়ে ভয়ংকর এক আক্রমণভাগ গড়লেও ক্লাবের প্রত্যাশিত চ্যাম্পিয়ন্স লিগ শিরোপা এনে দিতে পারেননি তারা।

২০২২-২৩ মৌসুমে চুক্তির মেয়াদ শেষ হয়ে গেলে তিনি ফ্রান্স থেকে বিদায় নিয়ে নাম লেখান ইন্টার মায়ামিতে।

এর বাইরে তিনি আর্জেন্টিনা জাতীয় দলের হয়ে ১৯৬ ম্যাচ খেলে ১১৫ গোল করেছেন। আর্জেন্টিনার হয়ে ২০২২ সালে প্রথমবারের মতো ফিফা বিশ্বকাপ জয় করেন তিনি। এছাড়া ২০২১ ও ২০২৪ সালে দুবার জিতেছেন কোপা আমেরিকা শিরোপা।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *