সিলেটে শ্রম ও কর্মসংস্থান মন্ত্রী ঈদের আগে শ্রমিকদের বেতন-বোনাস নিশ্চিত করা হয়েছে
মার্চ ২০, ২০২৬
৯০০ গোলের মাইলফলকে রোনালদোর পর মেসি
মার্চ ২০, ২০২৬
সিলেটে শ্রম ও কর্মসংস্থান মন্ত্রী ঈদের আগে শ্রমিকদের বেতন-বোনাস নিশ্চিত করা হয়েছে
মার্চ ২০, ২০২৬
৯০০ গোলের মাইলফলকে রোনালদোর পর মেসি
মার্চ ২০, ২০২৬

তারেক রহমান ও বাংলাদেশের জনগণকে নরেন্দ্র মোদির ঈদ শুভেচ্ছা

প্রধানমন্ত্রী তারেক রহমান ও বাংলাদেশের জনগণকে ঈদের শুভেচ্ছা জানিয়েছেন ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। ঢাকার ভারতীয় হাইকমিশন এ তথ্য নিশ্চিত করেছে।

তারেক রহমানকে ঈদের শুভেচ্ছা জানিয়ে নরেন্দ্র মোদি বলেছেন, ‘ভারতের জনগণ ও সরকারের পক্ষ থেকে আমি আপনার প্রতি এবং গণপ্রজাতন্ত্রী বাংলাদেশের ভ্রাতৃপ্রতিম জনগণের প্রতি ঈদুল ফিতরের এ আনন্দময় উৎসব উপলক্ষে আন্তরিক শুভেচ্ছা নিবেদন করছি। এক মাস যাবৎ ভারতসহ বিশ্বজুড়ে মুসলিমরা এ রমজান মাস পালন করেছেন এবং রোজা ও ইবাদতে পবিত্র সময় অতিবাহিত করেছেন।’

তিনি আরো বলেছেন, ‘ঈদুল ফিতরের এই উদযাপন আমাদের সহমর্মিতা, ভ্রাতৃত্ব ও একতার চিরন্তন মূল্যবোধের কথা স্মরণ করিয়ে দেয়। আমরা সারা বিশ্বের সব মানুষের জন্য শান্তি, সম্প্রীতি, সুস্বাস্থ্য ও সুখ কামনা ও প্রার্থনা করছি। আমাদের এ দুই দেশের মধ্যে বন্ধুত্ব ও সৌহার্দ্যের বন্ধন আরো সুদৃঢ় হোক। হে মাননীয়, অনুগ্রহ করে আমার পক্ষ থেকে সর্বোচ্চ সম্মানের আশ্বাস গ্রহণ করুন।’

আরও
বিশ্বকাপের ম্যাচগুলো যুক্তরাষ্ট্রে নয়, মেক্সিকোয় খেলতে চায় ইরান

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *