এমএফএস সেবা চালুর অনুমোদন পেল প্রাইম ব্যাংক ফিনটেক
মার্চ ১৮, ২০২৬
ভোরে সবার কাছে ক্ষমা চেয়ে ফেসবুক পোস্ট নাসীরুদ্দিন পাটোয়ারীর
মার্চ ১৮, ২০২৬
এমএফএস সেবা চালুর অনুমোদন পেল প্রাইম ব্যাংক ফিনটেক
মার্চ ১৮, ২০২৬
ভোরে সবার কাছে ক্ষমা চেয়ে ফেসবুক পোস্ট নাসীরুদ্দিন পাটোয়ারীর
মার্চ ১৮, ২০২৬

সিঙ্গাপুরের বিপক্ষেও গোল করতে চান মোরছালিন

আগামী ৩১ মার্চ সিঙ্গাপুরের মাঠে এশিয়া কাপ বাছাইপর্বের শেষ ম্যাচ খেলবে বাংলাদেশ। ওই ম্যাচ সামনে রেখে গতকাল ঢাকার বসুন্ধরা কিংস অ্যারেনায় অনুশীলন শুরু করেছে হাভিয়ার কাবরেরার দল।

গত নভেম্বরে ভারতের বিপক্ষে দুর্দান্ত এক গোল করে তাক লাগিয়ে দিয়েছিলেন দলের তরুণ ফরওয়ার্ড শেখ মোরছালিন। গতকাল অনুশীলনের প্রথম দিন ক্যামেরার চোখগুলো তাকেই যেন খুঁজছিল। অনুশীলনে নামার আগে মোরছালিন সাংবাদিকদের বলেছেন, সিঙ্গাপুরেও গোল চান তিনি।

মোরছালিন বলেন, ‘আমি সবসময় দলের জন্য খেলি। এবারো সেটাই করব। কীভাবে দলকে জেতানো যায়, সেটাই থাকবে প্রথম অগ্রাধিকার। এরপর যদি সুযোগ আসে অবশ্যই গোল করার চেষ্টা করব। আমার প্রথম প্রাধান্য দলকে জেতানো।’

২০২৩ সালে অভিষেকের পর থেকে এখন পর্যন্ত দেশের হয়ে ২১ ম্যাচ খেলে সাত গোল করেছেন মোরছালিন। গত নভেম্বরে এশিয়ান কাপ বাছাইপর্বে তার একমাত্র গোলেই ২২ বছর পর ভারতের বিপক্ষে জয় পায় বাংলাদেশ। বাছাইপর্বে পাঁচ ম্যাচ খেলা বাংলাদেশের জয় ওই একটিই। বাছাইপর্বে ঘরের মাঠে হংকংয়ের বিপক্ষে ম্যাচেও গোল পান মোরছালিন।

সিঙ্গাপুরের বিপক্ষে মাঠে নামার আগে ২৬ মার্চ ভিয়েতনামের বিপক্ষে প্রীতি ম্যাচ খেলবে বাংলাদেশ। ওই ম্যাচেও ভালো করতে চান তিনি। মোরছালিন বলেন, ‘আমরা ভিয়েতনামের মতো ভালো একটি দলের সঙ্গে ম্যাচ খেলার সুযোগ পাব, যা সিঙ্গাপুর ম্যাচে খেলার আগে বাড়তি অনুপ্রেরণা। সবাই নিজেদের ভালোভাবে ঝালিয়েও নিতে পারবে। দুই ম্যাচে সবাই জয়ের জন্য লড়বে। সিঙ্গাপুরকে হারাতে পারলে ভালো একটা জায়গায় থেকে টুর্নামেন্ট শেষ করতে পারব।’

সম্প্রতি বেশ কয়েকজন বিদেশী খেলোয়াড় বাংলাদেশ দলে যোগ দিয়েছেন। এতে দলের শক্তি বেড়েছে বলে মনে করেন মোরছালিন। তিনি বলেন, ‘হামজা ভাইরা আসায় আমাদের দলের শক্তি অনেক বেড়েছে। এখন রÅvংকিংয়ে এগিয়ে থাকা দলগুলোর সঙ্গেও ভালো লড়াই হয়।’

এশিয়ান কাপের চূড়ান্ত পর্বে ওঠার সুযোগ আগেই শেষ হয়ে গেছে বাংলাদেশের। ‘সি’ গ্রুপ থেকে কোয়ালিফাই করেছে সিঙ্গাপুর। হংকং, বাংলাদেশ ও ভারতের বিদায় ঘটেছে। বাংলাদেশ এখন শেষ ম্যাচটা জয় দিয়ে রাঙাতে পারলেই খুশি।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *