স্বর্ণের বাজারে মধ্যপ্রাচ্য সংকটের প্রভাব কেবল আঞ্চলিক
মার্চ ১৮, ২০২৬
সিঙ্গাপুরের বিপক্ষেও গোল করতে চান মোরছালিন
মার্চ ১৮, ২০২৬
স্বর্ণের বাজারে মধ্যপ্রাচ্য সংকটের প্রভাব কেবল আঞ্চলিক
মার্চ ১৮, ২০২৬
সিঙ্গাপুরের বিপক্ষেও গোল করতে চান মোরছালিন
মার্চ ১৮, ২০২৬

এমএফএস সেবা চালুর অনুমোদন পেল প্রাইম ব্যাংক ফিনটেক

দেশে মোবাইল ফাইন্যান্সিয়াল সার্ভিস (এমএফএস) পরিচালনা করতে বাংলাদেশ ব্যাংকের অনুমোদন পেয়েছে প্রাইম ব্যাংক পিএলসির সহযোগী প্রতিষ্ঠান প্রাইম ব্যাংক ফিনটেক লিমিটেড।

ফলে প্রতিষ্ঠানটি আনুষ্ঠানিকভাবে নিজস্ব এমএফএস ব্র্যান্ড চালু করার পথ প্রশস্ত হলো। প্রাইম ব্যাংকের এক সংবাদ বিজ্ঞপ্তিতে গতকাল এ তথ্য জানানো হয়েছে।

কেন্দ্রীয় ব্যাংকের অনুমোদনের মাধ্যমে প্রাইম ব্যাংক ফিনটেক দেশের ডিজিটাল আর্থিক খাতে নতুন দিগন্ত উন্মোচনের লক্ষ্যে কাজ করবে। প্রতিষ্ঠানটি প্রচলিত প্রতিযোগিতার বাইরে গিয়ে একটি সহযোগিতামূলক বাজার পরিবেশ গড়ে তুলতে চায়, যেখানে আর্থিক সচেতনতা ও অন্তর্ভুক্তিমূলক প্রবৃদ্ধিকে অগ্রাধিকার দেয়া হবে।

বিজ্ঞপ্তিতে আরো বলা হয়েছে, ডিজিটাল নিরাপত্তা ও ব্যবহারবান্ধব সেবার মাধ্যমে প্রাইম ব্যাংক ফিনটেক লিমিটেড নিজেকে গ্রাহকদের ‘ডিজিটাল অভিভাবক’ হিসেবে প্রতিষ্ঠিত করতে চায়। এর মাধ্যমে ব্যাংকবহির্ভূত জনগোষ্ঠীর আর্থিক অন্তর্ভুক্তি নিশ্চিত করা এবং সব শ্রেণীর মানুষকে নিরাপদ ও আত্মবিশ্বাসের সঙ্গে ক্যাশলেস অর্থনীতিতে অংশগ্রহণে সক্ষম করে গড়ে তোলার লক্ষ্যে কাজ করবে প্রতিষ্ঠানটি।

প্রাইম ব্যাংক ফিনটেক তাদের মোবাইল ফাইন্যান্সিয়াল সার্ভিস একটি স্বতন্ত্র ব্র্যান্ড পরিচয়ের অধীনে পরিচালনা করবে। আনুষ্ঠানিক উদ্বোধনের প্রস্তুতির অংশ হিসেবে প্রতিষ্ঠানটি নিয়ন্ত্রক সংস্থা, অংশীদার ও সংশ্লিষ্ট সব পক্ষের সঙ্গে ঘনিষ্ঠভাবে কাজ করবে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *