ইএসপিএন ক্রিকইনফো তদন্ত কমিটি নিয়ে উদ্বেগ, সরকারকে বিসিবির সতর্কবার্তা
মার্চ ১৭, ২০২৬
ইউসিবি ইসলামিকের ‘কুরআনের ধ্বনি’ প্রতিযোগিতার পুরস্কার বিতরণ
মার্চ ১৭, ২০২৬
ইএসপিএন ক্রিকইনফো তদন্ত কমিটি নিয়ে উদ্বেগ, সরকারকে বিসিবির সতর্কবার্তা
মার্চ ১৭, ২০২৬
ইউসিবি ইসলামিকের ‘কুরআনের ধ্বনি’ প্রতিযোগিতার পুরস্কার বিতরণ
মার্চ ১৭, ২০২৬

নিউজিল্যান্ডের সঙ্গে এপ্রিলে হোম সিরিজ খেলবে বাংলাদেশ

পাকিস্তানের সঙ্গে ওয়ানডে সিরিজ জয়ের পর দ্রুতই আরেকটি সিরিজ খেলতে হচ্ছে বাংলাদেশ ক্রিকেট দলকে। ঈদের পরই রয়েছে নিউজিল্যান্ডের সঙ্গে হোম সিরিজ।

ওয়ানডে ও টি-টোয়েন্টি সিরিজ খেলতে এপ্রিলে আসছে কিউইরা। তাদের আগমন উপলক্ষে গতকাল সূচি প্রকাশ করেছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)।

সূচি অনুযায়ী, ১৩ এপ্রিল ঢাকায় পৌঁছবে নিউজিল্যান্ড ক্রিকেট দল। প্রথমেই ওয়ানডে সিরিজ। তিনদিনের অনুশীলন শেষে ১৭ এপ্রিল মিরপুর শেরেবাংলা স্টেডিয়ামে বেলা ২টায় শুরু হবে প্রথম ওয়ানডে। ২০ এপ্রিল একই মাঠে দ্বিতীয় ওয়ানডে। ২৩ এপ্রিল চট্টগ্রামে তৃতীয় ও শেষ ওয়ানডে। এরপর একই মাঠে ২৭ ও ২৯ এপ্রিল সিরিজের প্রথম ও দ্বিতীয় টি-টোয়েন্টি ম্যাচ। ২ মে ঢাকায় তৃতীয় ও শেষ ম্যাচ দিয়ে টি-টোয়েন্টি সিরিজের সমাপ্তি হবে, সেই সঙ্গে কিউইদের সঙ্গে হোম সিরিজও।

বাংলাদেশের মাটিতে এ নিয়ে ষষ্ঠবারের মতো ওয়ানডে সিরিজ খেলবে নিউজিল্যান্ড। আগের পাঁচটি সিরিজের তিনটি কিউইরা ও দুটি বাংলাদেশ জিতেছে। ঘরের মাঠে ২০২৩ সালে সর্বশেষ ওয়ানডে সিরিজে ২-০তে পরাজিত হয় টাইগাররা। এছাড়া নিউজিল্যান্ডের মাঠে ছয়টি ওয়ানডে সিরিজ খেলে সবই হেরেছে বাংলাদেশ।

বাংলাদেশের মাঠে এটা হতে যাচ্ছে দুই দলের তৃতীয় টি-টোয়েন্টি সিরিজ। এর আগের দুই সিরিজে উভয় দল একবার করে ট্রফি জিতেছে। ২০২১ সালে পাঁচ ম্যাচের সিরিজে কিউইদের ৩-২ ব্যবধানে হারানোর কৃতিত্ব দেখায় টাইগাররা। নিউজিল্যান্ডের মাঠে দুই দল চারটি টি-টোয়েন্টি সিরিজে মুখোমুখি হয়, যার তিনটি জিতেছে কিউইরা, সর্বশেষ সিরিজটা ১-১-এ ড্র হয়।

ওয়ানডেতে ৪৬ ম্যাচে মুখোমুখি হয়ে নিউজিল্যান্ড ৩৪টি ও বাংলাদেশ ১১টি এবং ২০টি টি-টোয়েন্টির মধ্যে নিউজিল্যান্ড ১৫টি ও বাংলাদেশ চারটি জিতেছে। ২০২৭ সালের ওয়ানডে বিশ্বকাপে সরাসরি কোয়ালিফাই করতে নিউজিল্যান্ডের সঙ্গে ওয়ানডে সিরিজটা বাংলাদেশের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ। পাকিস্তানকে হারিয়ে র‍্যাংকিংয়ে ১০ থেকে ৯ নম্বরে উঠে আসা নিশ্চিত করেছে মেহেদী হাসান মিরাজের দল। এবার আরেকটু এগিয়ে যাওয়ার পালা।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *