
সাগর থেকে ভেসে এল বিরল প্রজাতির গাঙচিল
মার্চ ১৫, ২০২৬
হরমুজ প্রণালী ঘিরে বাড়ছে উত্তেজনা: যুদ্ধ আরো বিস্তৃত করার হুঁশিয়ারি ইরানের
মার্চ ১৫, ২০২৬দেশের কয়েকটি স্থানে সড়ক দুর্ঘটনায় পাঁচজনের প্রাণহানি হয়েছে।
এতে আহত হয়েছে বেশ কয়েকজন। গতকাল দিনের বিভিন্ন সময় নারায়ণগঞ্জ, রাজধানীর ডেমরা, চট্টগ্রাম, গোপালগঞ্জ ও ঝালকাঠিতে এসব দুর্ঘটনা ঘটে। বিস্তারিত প্রতিনিধিদের পাঠানো খবরে—
নারায়ণগঞ্জ: জেলার রূপগঞ্জে ট্রাকের ধাক্কায় মো. রুহুল আমিন (৩০) নামে মোটরসাইকেল আরোহী এক যুবক নিহত হয়েছেন। গতকাল সকাল ৯টার দিকে সাবাসপুর মেডিকেল এলাকায় এ দুর্ঘটনা ঘটে। তিনি মোটরসাইকেল চালিয়ে যাচ্ছিলেন। এ সময় একটি ট্রাক মোটরসাইকেলে ধাক্কা দেয়। এতে সড়কে ছিটকে পড়ে রুহুল আমিন গুরুতর আহত হন। পরে তাকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসক মৃত ঘোষণা করেন। রুহুল আমিন মানিকগঞ্জের হরিরামপুর থানার বসন্তপুর গ্রামের রহমান মৃধার ছেলে।
ঢাকা: রাজধানীর ডেমরা স্টাফ কোয়ার্টার এলাকায় রাস্তা পার হওয়ার সময় গাড়ির ধাক্কায় অজ্ঞাত পরিচয় (৫৫) এক ব্যক্তি নিহত হয়েছেন। গতকাল বিকালে এ দুর্ঘটনা ঘটে।
চট্টগ্রাম: ফটিকছড়িতে মোটরসাইকেলের ধাক্কায় বদিউল আলম (৭০) নামে এক বৃদ্ধ কৃষক নিহত হয়েছেন। গতকাল দুপুরে গহিরা-ফটিকছড়ি সড়কের জোলাভিটা এলাকায় এ দুর্ঘটনা ঘটে। নিহত বদিউল আলম ফটিকছড়ি পৌরসভা জোলাভিটা এলাকার আহমদুর রহমানের ছেলে।
গোপালগঞ্জ: জেলার টুঙ্গিপাড়ায় মোটরসাইকেল নিয়ন্ত্রণ হারিয়ে বৈদ্যুতিক খুঁটির সঙ্গে ধাক্কা লেগে সাজেদুল মোল্লা (১৯) নামে এক যুবক নিহত হয়েছেন। আহত হয়েছেন মোটরসাইকেলে থাকা তার অন্য দুই বন্ধু। গতকাল সন্ধ্যা ৬টার দিকে টুঙ্গিপাড়া উপজেলার সিঙ্গিপাড়ায় এ দুর্ঘটনা ঘটে।
ঝালকাঠি: রাজাপুরে প্রাইভেট কার নিয়ন্ত্রণ হারিয়ে খাদে পড়ে এক শিশু নিহত হয়েছে। এ ঘটনায় গাড়িতে থাকা স্বামী-স্ত্রী আহত হয়েছেন। গতকাল বিকাল ৪টার দিকে বাগড়ি বাজার ব্র্যাক অফিস সংলগ্ন এলাকায় এ দুর্ঘটনা ঘটে।


