
বাগেরহাটে সড়ক দুর্ঘটনা পাশাপাশি দাফন করা হলো একই পরিবারের ৯ জনকে
মার্চ ১৪, ২০২৬
জ্বালানি সংকটের মধ্যেই দীর্ঘ ছুটির কবলে দেশ, মূল্যস্ফীতি আরো উসকে ওঠার শঙ্কা
মার্চ ১৫, ২০২৬দেশের বিভিন্ন অঞ্চলে খেত থেকে আলু তুলতে শুরু করেছেন কৃষক। জয়পুরহাট, রংপুর ও বগুড়ার পাশাপাশি উত্তরের জেলা গাইবান্ধায়ও আলু আবাদ হয়।
চলতি মৌসুমে জেলায় ১২ হাজার হেক্টর জমিতে সবজি জাতীয় এ পণ্যটি চাষ করা হয়েছে। তবে গতকাল ভোরে হঠাৎ ভারি বৃষ্টিতে আলুখেত তলিয়ে গেছে। এতে দুশ্চিন্তায় পড়েছেন স্থানীয় চাষীরা।
আলু চাষীরা বলছেন, ‘হঠাৎ বৃষ্টিতে জেলার বিভিন্ন এলাকায় আলুখেতে পানি জমে গেছে। অনেক জায়গায় জমির নিচু অংশে থাকা আলুখেত আংশিক পানির নিচে তলিয়ে গেছে। এতে জমিতে থাকা আলু দ্রুত তোলা না গেলে পচে যাওয়ার আশঙ্কা দেখা দিয়েছে। এ বছর আলুর ফলন ভালো হওয়ায় তারা বেশ আশাবাদী ছিলেন। অনেকেই জমি থেকে আলু তোলার প্রস্তুতিও নিচ্ছিলেন। কিন্তু হঠাৎ ভারি বর্ষণে জমিতে পানি জমে যাওয়ায় সেই স্বপ্ন এখন অনিশ্চয়তার মুখে পড়েছে।
কৃষক আরিফুল ইসলাম লিটন জানান, একদিকে আলুর দাম কম, তাতে বিক্রি করে উৎপাদন খরচ উঠছে না। এর ওপর ভারি বর্ষণে জমিতে দীর্ঘ সময় পানি জমে কিছু আলু পচে নষ্ট হচ্ছে। এ অবস্থায় বড় ধরনের আর্থিক ক্ষতির মুখে পড়তে হচ্ছে তাদের। অনেক কৃষক ঋণ করে আলু চাষ করেছেন। ফলে ফসল নষ্ট হলে তাদের চরম বিপাকে পড়তে হবে।
আবহাওয়া অধিদপ্তরের তথ্য বলছে, গত ২৪ ঘণ্টায় জেলায় ১২ মিলিমিটার বৃষ্টিপাত রেকর্ড করা হয়েছে। আকস্মিক বৃষ্টিতে গোবিন্দগঞ্জ উপজেলার শাখাহার ও রাজাহারসহ কয়েকটি ইউনিয়নের বিস্তীর্ণ আলুর জমিতে পানি জমে যায়।
এ বিষয়ে গোবিন্দগঞ্জ উপজেলা কৃষি কর্মকর্তা মেহেদী হাসান বণিক বার্তাকে বলেন, ‘ড্রেনেজ ব্যবস্থা না থাকায় কিছু জমিতে পানি জমে গেছে। কৃষি বিভাগের পক্ষ থেকে কৃষকদের দ্রুত আলু তুলে বিক্রি করার পরামর্শ দেয়া হচ্ছে।’


