
‘দেশের উন্নয়ন কর্মকাণ্ডে নতুন গতি এসেছে’
মার্চ ১৪, ২০২৬
গাইবান্ধায় হঠাৎ ভারি বৃষ্টিতে তলিয়ে গেছে আলুখেত
মার্চ ১৪, ২০২৬বাগেরহাটের রামপালে সড়ক দুর্ঘটনায় নিহত ১৪ জনের দাফন সম্পন্ন হয়েছে।
গতকাল জুমার নামাজের পর মোংলা উপজেলা পরিষদ মাঠে বিএনপি নেতা আব্দুর রাজ্জাকসহ তার পরিবারের নয় সদস্যের জানাজা অনুষ্ঠিত হয়। পরে মোংলা কবরস্থানে পাশাপাশি একই পরিবারের নয়জনকে দাফন করা হয়।
জলবায়ু, বন ও পরিবেশ মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী শেখ ফরিদুল ইসলাম, বাগেরহাট-২ আসনের সংসদ সদস্য শেখ মঞ্জুরুল হক রাহাদ, জেলা প্রশাসক গোলাম মো. বাতেন, পুলিশ সুপার মোহাম্মদ হাছান চৌধুরী জানাজায় অংশ নেন। কানায় কানায় ভরে ওঠে উপজেলা পরিষদ মাঠ। জানাজায় ইমামতি করেন মোংলা ফাজিল মাদ্রাসার অধ্যক্ষ মাওলানা মো. রুহুল আমিন।
অন্যদিকে নিহত কনে ও তার পরিবারের চারজনের জানাজা কয়রা উপজেলার নকশা গ্রামে এবং মাইক্রোবাসচালকের জানাজা রামপালে অনুষ্ঠিত হয়েছে।
এর আগে বৃহস্পতিবার বিকালে রামপাল উপজেলার বেলাই ব্রিজ এলাকায় নৌবাহিনীর স্টাফ বাস ও যাত্রীবাহী মাইক্রোবাসের মুখোমুখি সংঘর্ষে ১৪ জন নিহত হন। বর-কনেসহ ১৪ জনের মরদেহ পরিবারের আবেদনের পরিপ্রেক্ষিতে ময়নাতদন্ত ছাড়াই খুলনা মেডিকেল কলেজ হাসপাতাল ও রামপাল উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স থেকে হস্তান্তর করা হয়।
এদিকে দুর্ঘটনার কারণ অনুসন্ধানে তদন্ত কমিটি গঠন করেছে জেলা প্রশাসন। গতকাল বিকালে কমিটি গঠন করেন জেলা প্রশাসক গোলাম মো. বাতেন। অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট (এডিএম) মেজবাহ উদ্দীনকে প্রধান করে তিন সদস্যের ওই কমিটিকে ১০ কর্মদিবসের মধ্যে প্রতিবেদন দিতে বলা হয়েছে।


