
ডিএলএস মেথডে জিতে সমতা আনল পাকিস্তান
মার্চ ১৪, ২০২৬
শ্রমিকদের বেতন-বোনাস ঈদের ছুটির আগেই পরিশোধের নির্দেশ শ্রমমন্ত্রীর
মার্চ ১৪, ২০২৬বৃষ্টিতে খেলা দীর্ঘক্ষণ বন্ধ থাকার পর বাংলাদেশের সংশোধিত টার্গেট দাঁড়ায় ৩২ ওভারে ২৪৩ রান। স্বাগতিকরা ২৩.৩ ওভারে ১১৪ রানে অলআউট হয়ে যায়। কাকতালীয়ভাবে, প্রথম ওয়ানডে ম্যাচে পাকিস্তানকে ১১৪ রানে অলআউট করেছিল বাংলাদেশ!
বৃষ্টিবিঘ্নিত দ্বিতীয় ওয়ানডে ম্যাচে বাংলাদেশকে ডিএলএস মেথডে ১২৮ রানের বড় ব্যবধানে হারিয়ে প্রতিশোধ নিল পাকিস্তান। বড় জয়ে বড় হারের যন্ত্রণা ভুলল শাহিন শাহ আফ্রিদির দল। সেই সঙ্গে তিন ম্যাচের সিরিজে ১-১-এ সমতা আনল সফরকারীরা।
বৃষ্টিতে খেলা দীর্ঘক্ষণ বন্ধ থাকার পর বাংলাদেশের সংশোধিত টার্গেট দাঁড়ায় ৩২ ওভারে ২৪৩ রান। স্বাগতিকরা ২৩.৩ ওভারে ১১৪ রানে অলআউট হয়ে যায়। কাকতালীয়ভাবে, প্রথম ওয়ানডে ম্যাচে পাকিস্তানকে ১১৪ রানে অলআউট করেছিল বাংলাদেশ!
মাজ সাদাকাতের অলরাউন্ড নৈপুন্যে বড় জয় পায় পাকিস্তান। আগে ব্যাট করতে নেমে ৪৬ বলে ৭৫ রান করেন তিনি। পাকিস্তান পায় ২৭৪ রানের পুঁজি। এছাড়া সালমান আগা ৬২ বলে ৬৪ ও মোহাম্মদ রিজওয়ান ৫৯ বলে ৪৪ রান করেন। এরপর ঘূর্ণি বলে জাদু দেখান সাদাকাত। ২৩ রানে ৩ উইকেট নেন তিনি। এছাড়া পেসম্যান হারিস রউফ ২৬ রানে ৩টি ও শাহিন শাহ আফ্রিদি ২২ রানে ২টি উইকেট নেন।
হার শেষে বাংলাদেশ দলনায়ক মিরাজ বললেন, ‘আমরা প্রথম ১০ ওভার কাজে লাগাতে পারিনি। এটা ব্যাটিংয়ের জন্য ভালো উইকেট হলেও আমাদের টপ অর্ডার ব্যাটাররা ভালো রান পাননি। এখন আমাদের ব্যাটিংয়ে উন্নতি করতে হবে, সেইসঙ্গে দায়িত্ব নিয়ে খেলতে হবে।’


