মধ্যপ্রাচ্যে যুদ্ধাবস্থা হরমুজ প্রণালি অবরুদ্ধের হুমকি ইরানের, দীর্ঘায়িত সংঘাতের আশঙ্কা
মার্চ ১২, ২০২৬
ভারতের কাছে বাড়তি জ্বালানি তেল চেয়ে চিঠি
মার্চ ১২, ২০২৬
মধ্যপ্রাচ্যে যুদ্ধাবস্থা হরমুজ প্রণালি অবরুদ্ধের হুমকি ইরানের, দীর্ঘায়িত সংঘাতের আশঙ্কা
মার্চ ১২, ২০২৬
ভারতের কাছে বাড়তি জ্বালানি তেল চেয়ে চিঠি
মার্চ ১২, ২০২৬

মিরপুরে প্রথম ওডিআই রানা-তানজিদ দাপটে পাকিস্তানকে সহজে হারাল বাংলাদেশ

কয়েক মাসের বিরতির পর ওয়ানডেতে ফিরেই বাজিমাত করল বাংলাদেশ। নাহিদ রানার আগুনঝরা স্পেলে গতকাল নিজেদের ওয়ানডে ইতিহাসে পাকিস্তানকে সর্বনিম্ন ১১৪ রানে অলআউট করেছে মিরাজরা।

১১৫ রানের লক্ষ্য তাড়ায় খেলতে নেমে রীতিমতো তাণ্ডব চালান টাইগার ব্যাটাররা। বিশেষ করে ওপেনার তানজিদ হাসানের আক্রমণাত্মক ব্যাটিংয়ে ২০৯ বল হাতে রেখে ৮ উইকেটের বড় জয় পেয়েছে বাংলাদেশ। এ জয়ে ৩ ম্যাচের ওয়ানডে সিরিজে ১-০ এগিয়ে গেল মেহেদী হাসান মিরাজের দল। আগামীকাল শুক্রবার দ্বিতীয় ওয়ানডেতে জয়ের মধ্য দিয়ে সিরিজ নিশ্চিত করতে চায় বাংলাদেশ।

টস হেরে আগে ব্যাট করতে নেমে ৩০.৪ ওভারে সবক’টি উইকেট হারিয়ে ১১৪ রান করে পাকিস্তান। দলের হয়ে সর্বোচ্চ ৩৭ রান করেছেন ফাহিম আশরাফ। বাংলাদেশের হয়ে ২৪ রানের বিনিময়ে ৫ উইকেট নিয়েছেন নাহিদ। নিজের পরের চার ওভারের সবক’টিতেই উইকেট পেয়েছেন নাহিদ। যথাক্রমে শ্যামল হোসাইন, মাজ সাদাকাত, মোহাম্মদ রিজওয়ান ও সালমান আলি আগাকে সাজঘরে ফেরান এ ডানহাতি পেসার। পাকিস্তানের টপ অর্ডার ভেঙে ফাইফার পূরণ করেন তিনি। এটি তার ওয়ানডে ক্যারিয়ারের প্রথম ফাইফার।

১৯তম ওভারে নাহিদের সঙ্গে উইকেট পার্টিতে যোগ দেন মিরাজও। ওভারের শেষ বলে আব্দুল সামাদকে লিটনের গ্লাভসবন্দি করে ফেরান তিনি। এরপর হোসাইন তালাতকেও ফিরিয়েছেন মিরাজ। ২৩তম ওভারের প্রথম বলে এ ব্যাটারকে লেগ বিফোরের ফাঁদে ফেলেন বাংলাদেশ অধিনায়ক। একই ওভারের শেষ বলে শাহিন আফ্রিদিকেও ফেরান মিরাজ।

দ্বিতীয় স্পেলে ফিরে উইকেট পেয়েছেন তাসকিন আহমেদ। ২৪তম ওভারের পঞ্চম বলে প্রথম স্লিপে নাজমুল হোসেন শান্তর হাতে ধরা পড়েন মোহাম্মদ ওয়াসিম। ৮২ রানে নবম উইকেট হারানোর পর একশর আগেই অলআউটের শঙ্কায় পড়ে পাকিস্তান। তবে ফাহিম আশরাফ একাই কিছুটা লড়াই করেন। তার ৩৭ রানের ইনিংসে ভর করে কোনো রকমে একশ পেরিয়ে অলআউট হয় পাকিস্তান।

ছোট লক্ষ্য তাড়ায় শুরুতেই সাইফ হাসানকে হারায় বাংলাদেশ। ৪ রান করে এ ওপেনার ফিরলে ২৭ রানে ভাঙে বাংলাদেশের উদ্বোধনী জুটি। সাইফ ব্যর্থ হলেও আরেক প্রান্তে রীতিমতো ঝড় তোলেন তানজিদ হাসান তামিম। শুরু থেকেই আক্রমণাত্মক ব্যাটিং করা তামিমের কল্যাণে পাওয়ারপ্লেতেই ৮১ রান তোলে বাংলাদেশ। তামিম ফিফটি করেন মাত্র ৩২ বলে। শেষ পর্যন্ত ৪২ বলে ৬৭ রানে অপরাজিত ছিলেন তিনি। এছাড়া ৩৩ বলে ২৭ রান করেছেন নাজমুল হোসেন শান্ত।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *