কারণ ছাড়াই বাড়ছে প্রাইম টেক্সটাইলের শেয়ারদর
মার্চ ১২, ২০২৬
মিরপুরে প্রথম ওডিআই রানা-তানজিদ দাপটে পাকিস্তানকে সহজে হারাল বাংলাদেশ
মার্চ ১২, ২০২৬
কারণ ছাড়াই বাড়ছে প্রাইম টেক্সটাইলের শেয়ারদর
মার্চ ১২, ২০২৬
মিরপুরে প্রথম ওডিআই রানা-তানজিদ দাপটে পাকিস্তানকে সহজে হারাল বাংলাদেশ
মার্চ ১২, ২০২৬

মধ্যপ্রাচ্যে যুদ্ধাবস্থা হরমুজ প্রণালি অবরুদ্ধের হুমকি ইরানের, দীর্ঘায়িত সংঘাতের আশঙ্কা

ইরানের বিরুদ্ধে ইসরায়েল ও যুক্তরাষ্ট্রের যৌথ বিমান হামলা কোনো সময়সীমা ছাড়াই ‘যতদিন প্রয়োজন’ চালিয়ে যাওয়ার ঘোষণা দিয়েছেন ইসরায়েলি প্রতিরক্ষামন্ত্রী ইসরায়েল কাটজ।

গতকাল এক বিবৃতিতে ইসরায়েলি প্রতিরক্ষামন্ত্রী বলেন, ‘এ অপারেশন কোনো সময়সীমা ছাড়াই চলবে। যতক্ষণ প্রয়োজন এবং যতক্ষণ না আমরা অভিযানের চূড়ান্ত ফলাফল নির্ধারণ করছি, ততক্ষণ এ যৌথ বোমাবর্ষণ অব্যাহত থাকবে।’

ইসরায়েলি হুমকির কয়েক ঘণ্টার ব্যবধানে ইরানের সামরিক বাহিনীর কেন্দ্রীয় অপারেশনাল কমান্ড ‘খাতাম আল-আম্বিয়া’ এক বার্তায় জানিয়েছে, হরমুজ প্রণালি দিয়ে চলাচলকারী যুক্তরাষ্ট্র, ইসরায়েল বা তাদের মিত্রদের যেকোনো জাহাজ এখন থেকে ইরানের ‘বৈধ লক্ষ্যবস্তু’ হিসেবে গণ্য হবে। ইরান সাফ জানিয়ে দিয়েছে, তারা এ রুটে এক লিটার তেলও পার হতে দেবে না।

একই সঙ্গে পারস্য উপসাগর অবরুদ্ধ করে ফেলায় আরো তিনটি জাহাজ হামলার শিকার হয়েছে। ইরান সরকারের পক্ষ থেকে সাফ জানানো হয়েছে, তেলের সরবরাহ ব্যবস্থা পুরোপুরি ভেঙে পড়লে দামের লাগাম টেনে ধরা অসম্ভব হয়ে পড়বে। বর্তমান সরবরাহ সংকট অব্যাহত থাকলে তেলের দাম বর্তমানের দ্বিগুণ হয়ে ২০০ ডলারে গিয়ে ঠেকতে পারে।

এদিকে হরমুজ প্রণালির কাছে ইরানের ১৬টি মাইন পেতে রাখা নৌযান ধ্বংস করা হয়েছে বলে জানিয়েছে যুক্তরাষ্ট্রের সামরিক বাহিনী। কৌশলগতভাবে গুরুত্বপূর্ণ এ জলপথে ইরান বিস্ফোরক বসানো শুরু করেছে—এমন প্রতিবেদন আসার পরই এ দাবি করা হলো।

যুদ্ধের উত্তাপে পুড়ছে প্রতিবেশী দেশগুলোও। ইরানের বিপ্লবী গার্ড বাহিনী বাহরাইনে অবস্থিত মার্কিন নৌবাহিনীর পঞ্চম ফ্লিট সদর দপ্তর এবং জাফায়ার নৌঘাঁটি লক্ষ্য করে ড্রোন ও ক্ষেপণাস্ত্র হামলা চালিয়েছে। এখন পর্যন্ত ১০৬টি ব্যালিস্টিক মিসাইল ও ১৭৭টি ড্রোন ধ্বংস করার দাবি করছে বাহরাইনের প্রতিরক্ষা বাহিনী। তবে বুধবার নতুন করে হামলার কারণে বাহরাইনের সিভিল এভিয়েশন কর্তৃপক্ষ তাদের আন্তর্জাতিক বিমানবন্দরের সব বিমানকে বিকল্প বিমানবন্দরে অবতরণের নির্দেশ দিয়েছে।

আঞ্চলিক এ চরম উত্তেজনার মধ্যেই ইরানের নবনিযুক্ত সর্বোচ্চ নেতা মোজতবা খামেনির শারীরিক অবস্থা নিয়ে ছড়িয়ে পড়া গুঞ্জন নাকচ করে দিয়েছেন দেশটির প্রেসিডেন্ট মাসুদ পেজেশকিয়ানের ছেলে ইউসুফ পেজেশকিয়ান। নিজের টেলিগ্রাম চ্যানেলে দেয়া এক পোস্টে সরকারের এ উপদেষ্টা জানান, মোজতবা খামেনি বর্তমানে সম্পূর্ণ সুস্থ আছেন। দেশের এ সংকটকালীন মুহূর্তে তিনি তার স্বাভাবিক কার্যক্রম চালিয়ে যাচ্ছেন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *