সড়ক দুর্ঘটনায় প্রাণ গেল চারজনের
মার্চ ১২, ২০২৬
খণ্ডিতভাবে নয়, আমরা চাই প্যাকেজ —বিরোধীদলীয় নেতা
মার্চ ১২, ২০২৬ত্রয়োদশ জাতীয় সংসদের প্রথম অধিবেশনের মধ্য দিয়ে সংবিধান সংস্কার পরিষদের যাত্রা শুরু হবে বলে মন্তব্য করেছেন জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) আহ্বায়ক সংসদ সদস্য নাহিদ ইসলাম।
তিনি বলেছেন, ‘আমরা আশা করছি সরকারি দল শপথ নিতে সম্মত হবে এবং পুরনো রাষ্ট্রপতিকে সরিয়ে নতুন রাষ্ট্রপতি নির্বাচনের আয়োজনের উদ্যোগ নেবে।’ রংপুরে গতকাল এনসিপির বিভাগীয় ইফতার ও দোয়া মাহফিলে প্রধান অতিথির বক্তব্যে নাহিদ ইসলাম এ কথা বলেন। রংপুর জেলা স্টেডিয়াম মাঠে এ ইফতার মাহফিলের আয়োজন করা হয়।
নাহিদ ইসলাম বলেন, ‘১২ মার্চ সারা বাংলাদেশের মানুষ, পুরো বিশ্ববাসী অপেক্ষা করে আছে নতুন সংসদ অধিবেশনের জন্য। হাজারো মানুষের রক্তের ওপর দিয়ে জুলাই গণ-অভ্যুত্থানের মধ্য দিয়ে এ নির্বাচন, গণভোট এবং নতুন সংসদ গঠিত হয়েছে। ফলে আমাদের প্রত্যাশা থাকবে—শুধু প্রত্যাশা নয়, আমাদের দাবি এবং আমরা অবশ্যই সেটা আদায় করে ছাড়ব, সেটা হচ্ছে সংস্কারের দাবি। সংবিধান সংস্কার পরিষদের দাবি, উচ্চকক্ষের দাবি এবং নতুন বাংলাদেশের দাবি।’
সংস্কার কোনো দল-মতের বিষয় নয়, সংস্কার সবার জন্যই প্রযোজ্য মন্তব্য করে এনসিপির আহ্বায়ক বলেন, ‘আমরা হ্যাঁ-এর পক্ষে ভোট দিয়েছি দল-মত নির্বিশেষে। ফলে সেই হ্যাঁ-কে কার্যকর করা এ সংসদের অন্যতম দায়িত্ব। দেশকে দুর্নীতিমুক্ত করার জন্য, ঋণখেলাপিমুক্ত করার জন্য, চাঁদাবাজ এবং সন্ত্রাসকে মুক্ত করার জন্য আমরা সংসদে যাচ্ছি।’


