শেরপুরে শিশুদের চিত্রাঙ্কন, আবৃত্তি ও রচনা প্রতিযোগিতা
মার্চ ১২, ২০২৬
সংবিধান সংস্কার পরিষদের যাত্রা শুরু —নাহিদ ইসলাম
মার্চ ১২, ২০২৬
শেরপুরে শিশুদের চিত্রাঙ্কন, আবৃত্তি ও রচনা প্রতিযোগিতা
মার্চ ১২, ২০২৬
সংবিধান সংস্কার পরিষদের যাত্রা শুরু —নাহিদ ইসলাম
মার্চ ১২, ২০২৬

সড়ক দুর্ঘটনায় প্রাণ গেল চারজনের

দেশের বিভিন্ন জেলায় সড়ক দুর্ঘটনায় চারজনের প্রাণহানি হয়েছে।

গতকাল দিনের বিভিন্ন সময় ময়মনসিংহ, ফরিদপুর, নড়াইল ও কুড়িগ্রামে এসব দুর্ঘটনা ঘটে। বিস্তারিত প্রতিনিধিদের পাঠানো খবরে—

ময়মনসিংহ: জেলার তারাকান্দায় যাত্রীবাহী বাসের ধাক্কায় এক মোটরসাইকেল আরোহী নিহত হয়েছেন। গতকাল দুপুরে ময়মনসিংহ-হালুয়াঘাট আঞ্চলিক সড়কের মধুপুর এলাকায় জামান ফিলিং স্টেশনের সামনে এ দুর্ঘটনা ঘটে। নিহত আব্দুল মান্নান তালুকদার (৪৬) উপজেলার বানিহালা ইউনিয়নের বারইপাড়া গ্রামের মৃত মমতাজ উদ্দিন তালুকদারের ছেলে। তিনি উপজেলার বিসকা ইউনিয়ন পরিষদের সচিব ছিলেন।

তারাকান্দা থানার এসআই আব্দুল বারেক জানান, বাস ও মোটরসাইকেল থানা হেফাজতে রাখা হয়েছে। তবে চালক পালিয়ে গেছেন।

ফরিদপুর: জেলার ভাঙ্গায় ট্রাকের ধাক্কায় এক মোটরসাইকেল আরোহী নিহত হয়েছেন। গতকাল সকালে ঢাকা-ভাঙ্গা হাইওয়ে এক্সপ্রেসের ভাঙ্গা ধান গবেষণা কেন্দ্রসংলগ্ন এলাকায় এ দুর্ঘটনা ঘটে। নিহত কামাল শেখ (৪৫) উপজেলার চুমুরদী ইউনিয়নের পূর্ব সদরদী গ্ৰামের রাজ্জাক শেখের ছেলে।

ভাঙ্গা হাইওয়ে থানার ওসি হেলাল উদ্দিন জানান, সকালে ধান গবেষণা ইনস্টিটিউটের সামনে মোটরসাইকেলটি হাইওয়ে এক্সপ্রেসের সার্ভিস লেনের আন্ডারপাস অতিক্রম করতে গেলে একটি ট্রাক ধাক্কা দেয়। এতে ঘটনাস্থলেই কামাল শেখ মারা যান।

নড়াইল: কালিয়ায় ট্রলি উল্টে ইরান মোল্যা (২১) নামে এক যুবক নিহত হয়েছেন। গতকাল দুপুরে উপজেলার নড়াগাতি থানার চাপাইল-কালিয়া সড়কের কলাবাড়িয়া গ্রামে এ দুর্ঘটনা ঘটে। নিহত ইরান মোল্যা সালামাবাদ ইউনিয়নের বৈদ্যহাটি গ্রামের জুয়েল মোল্যার ছেলে।

নড়াগাতি থানার ওসি আব্দুর রহিম জানান, ইরান মোল্যার বাড়ি বৈদ্যহাটি গ্রামে হলেও তিনি কালিয়ায় বসবাস করতেন। কলাবাড়িয়া এলাকায় নিয়ন্ত্রণ হারিয়ে ট্রলিটি খাদে পড়ে যায়। এতে ঘটনাস্থলেই তিনি মারা যান।

কুড়িগ্রাম: ব্যাটারিচালিত অটোরিকশার ধাক্কায় আমিনুল ইসলাম (৪৫) নামে এক যুবক নিহত হয়েছেন। গতকাল সকাল ১০টার দিকে কুড়িগ্রাম শহরের জজ কোর্ট মোড় এলাকায় এ দুর্ঘটনা ঘটে। নিহত আমিনুল ইসলাম সদর উপজেলার পাঁচগাছী ইউনিয়নের বাসিন্দা বলে জানা গেছে।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, আমিনুল ইসলাম জজ কোর্টের আইনজীবীর সহকারী ছিলেন। সাইকেলে কোর্টে যাওয়ার পথে একটি ব্যাটারিচালিত অটোরিকশা তাকে ধাক্কা দেয়। এতে তিনি গুরুতর আহত হন। পরে স্থানীয়রা তাকে উদ্ধার করে কুড়িগ্রাম জেনারেল হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন। কুড়িগ্রাম সদর থানার ওসি জাহাঙ্গীর আলম বিষয়টি নিশ্চিত করেছেন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *