
সাড়ে ৪ হাজার স্থানীয় সরকার প্রতিষ্ঠানে ভোটের প্রস্তুতি নিচ্ছে ইসি
মার্চ ৯, ২০২৬
টি-টোয়েন্টিতে তৃতীয়বারের মতো বিশ্ব চ্যাম্পিয়ন ভারত
মার্চ ৯, ২০২৬উজবক নারীরা পেল কোয়ার্টার ফাইনালের টিকিট। এই সাফল্যে তারা আগামী অলিম্পিক গেমসে খেলার যোগ্যতাও অর্জন করল। আর বাংলাদেশ নারী দলের প্রথম এশিয়া কাপ ফুটবল আসর শেষ হলো হতাশায়। কোনো গোল না করেই তারা দেশে ফিরছেন।
চীনের সঙ্গে দুর্দান্ত খেলে ২-০ গোলে হেরে যায় বাংলাদেশ। পিটার বাটলারের দল পরের ম্যাচে উত্তর কোরিয়ার কাছে হেরেছে ৫-০ গোলে। আজ গ্রুপের তৃতীয় ও শেষ ম্যাচে উজবেকিস্তানকে হারানোর স্বপ্ন নিয়ে মাঠে নেমেছে লাল-সবুজরা। যদিও পার্থে আজ ৪-০ গোলে হেরে টুর্নামেন্ট থেকে বিদায় নিল বাংলাদেশ। আর আফঈদা, ঋতুপর্ণাদের দাপটে হারিয়ে কোয়ার্টার ফাইনালে নাম লেখাল উজবেক নারীরা। অথচ উজবেকদের বড় ব্যবধানে হারিয়ে বাংলাদেশই যেতে চেয়েছিল শেষ আটে।
দীর্ঘদেহী উজবেক নারীরা ১০ মিনিটের মাথায় লিড নেয়। দারুণ এক আক্রমণ থেকে নিঁখুত ফিনিশিংয়ে উজবেকদের এগিয়ে দেন দিয়োরাখোন খাবিবুল্লায়েভা।
৬২ মিনিটে দিলদোরা নোজিমোভার গোলে ২–০ ব্যবধানে পিছিয়ে পড়ে বাংলাদেশ। মাঝমাঠ থেকে বক্সের ভেতর বল পেয়ে উমিদা জোইরোভা পাস দেন দিলদোরাকে। তিনি সহজেই মিলি আক্তারকে পরাস্ত গোল আদায় করে নেন।
৬৬ মিনিটে বাংলাদেশের জালে তৃতীয়বার বল জড়ায় উজবেকিস্তান। এই গোলটিও করেন দিলদোরা নোজিমোভার। নিলুফার কুদ্রাতোভার গোলে ম্যাচের ৮৮ মিনিটে ৪-০ গোলে এগিয়ে যায় উজবেকিস্তান। বক্সের ভেতরে উড়ে আসা বল দারুণ দক্ষতায় রিসিভ করে মাটি কামড়ানো শটে গোল করেন কুদ্রাতোভা।
তিন ম্যাচ থেকে ৩ পয়েন্ট সংগ্রহ করে ‘বি’ গ্রুপে টেবিলের তৃতীয় স্থান নিশ্চিত করার পাশাপাশি তৃতীয় হওয়া দলগুলোর মধ্যে সেরা দুইয়ে থাকাও নিশ্চিত হলো তাদের। ফলে উজবক নারীরা পেল কোয়ার্টার ফাইনালের টিকিট। এই সাফল্যে তারা আগামী অলিম্পিক গেমসে খেলার যোগ্যতাও অর্জন করল। আর বাংলাদেশ নারী দলের প্রথম এশিয়া কাপ ফুটবল আসর শেষ হলো হতাশায়। কোনো গোল না করেই তারা দেশে ফিরছেন।
‘বি’ গ্রুপ চ্যাম্পিয়ন হয়েছে চীন। আজ গ্রুপের শেষ ম্যাচে উত্তর কোরিয়াকে ২-১ গোলে হারিয়েছে তারা।


