দেশ ভাগ এবং তেল সম্পদ দখল করতে চায় যুক্তরাষ্ট্র: ইরান
মার্চ ৯, ২০২৬
নারী এশিয়া কাপ বাংলাদেশকে বিদায় করে শেষ আটে উজবেকিস্তান
মার্চ ৯, ২০২৬
দেশ ভাগ এবং তেল সম্পদ দখল করতে চায় যুক্তরাষ্ট্র: ইরান
মার্চ ৯, ২০২৬
নারী এশিয়া কাপ বাংলাদেশকে বিদায় করে শেষ আটে উজবেকিস্তান
মার্চ ৯, ২০২৬

সাড়ে ৪ হাজার স্থানীয় সরকার প্রতিষ্ঠানে ভোটের প্রস্তুতি নিচ্ছে ইসি

কর্মকর্তাদের তথ্য অনুযায়ী, দেশের ৪ হাজার ৫৮১টি ইউনিয়ন পরিষদের মধ্যে এ বছর ৩ হাজার ৭৫৫টি নির্বাচন উপযোগী হবে। আগামী বছর আরো ৩৪৯টি ইউনিয়ন পরিষদ নির্বাচনের উপযোগী হয়ে উঠবে। এছাড়া ভেঙে দেয়া ৩৩০টি পৌরসভা, ৪৯৫টি উপজেলা, ১২টি সিটি করপোরেশন এবং ৬১টি জেলা পরিষদ বর্তমানে নির্বাচন উপযোগী অবস্থায় রয়েছে।

চলতি বছর দেশে ৪ হাজার ৬৫৩টি স্থানীয় সরকার প্রতিষ্ঠানের নির্বাচনের প্রস্তুতি নিচ্ছে নির্বাচন কমিশন (ইসি)। এসব প্রতিষ্ঠানের মেয়াদ শেষ হওয়া ও নির্বাচন উপযোগী হয়ে ওঠার কারণে এ বছরই ভোট আয়োজনের প্রয়োজন হতে পারে বলে জানিয়েছেন কমিশনের কর্মকর্তারা।

আজ সোমবার (৯ মার্চ) নির্বাচন কমিশনের নির্বাচন পরিচালনা শাখার কর্মকর্তারা এ তথ্য জানান। তারা বলেন, স্থানীয় সরকার নির্বাচনের সময় নির্ধারণ করবে সরকার। সেই সিদ্ধান্ত অনুযায়ী ভোট আয়োজনের প্রস্তুতি রাখছে নির্বাচন কমিশন।

কর্মকর্তাদের তথ্য অনুযায়ী, দেশের ৪ হাজার ৫৮১টি ইউনিয়ন পরিষদের মধ্যে এ বছর ৩ হাজার ৭৫৫টি নির্বাচন উপযোগী হবে। আগামী বছর আরো ৩৪৯টি ইউনিয়ন পরিষদ নির্বাচনের উপযোগী হয়ে উঠবে। এছাড়া ভেঙে দেয়া ৩৩০টি পৌরসভা, ৪৯৫টি উপজেলা, ১২টি সিটি করপোরেশন এবং ৬১টি জেলা পরিষদ বর্তমানে নির্বাচন উপযোগী অবস্থায় রয়েছে।

নির্বাচন কমিশনের কর্মকর্তারা জানান, এসব প্রতিষ্ঠান নির্বাচন উপযোগী হলেও ভোট আয়োজনের সময় নির্ভর করবে সরকারের সিদ্ধান্তের ওপর। স্থানীয় সরকার নির্বাচনের বিষয়ে সাধারণত সরকারই সিদ্ধান্ত নেয় এবং নির্বাচন কমিশন সে অনুযায়ী ভোটের আয়োজন করে।

তবে এরই মধ্যে ঢাকার দুটি সিটি করপোরেশন ও চট্টগ্রাম সিটি করপোরেশনের নির্বাচন আয়োজনের জন্য স্থানীয় সরকার বিভাগ নির্বাচন কমিশনকে চিঠি দিয়েছে। এ কারণে সব ধরনের নির্বাচনের প্রস্তুতি রাখছে কমিশন।

এ বিষয়ে নির্বাচন কমিশনার আব্দুর রহমানেল মাছউদ বলেন, নির্বাচন কমিশনের কোনো অবসর নেই। সংসদ নির্বাচন ও রাষ্ট্রপতি নির্বাচন ছাড়াও বিভিন্ন স্থানীয় নির্বাচনের আয়োজন করতে হয়। এ কারণে সারা বছরই নির্বাচন আয়োজনের কাজ চলতে থাকে।

তিনি আরো জানান, ঈদের পর স্থানীয় সরকার নির্বাচনের সব ধরনের প্রস্তুতি নেয়া হবে। পাশাপাশি স্থানীয় সরকার নির্বাচন দলীয় প্রতীক নাকি নির্দলীয় প্রতীকে হবে, সে বিষয়ে সিদ্ধান্ত জানতে সংসদের প্রথম অধিবেশনের জন্য অপেক্ষা করছে নির্বাচন কমিশন।

তিনি বলেন, আইন অনুযায়ী সুষ্ঠু নির্বাচন আয়োজনের জন্য নির্বাচন কমিশন প্রস্তুত থাকবে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *