মধ্যপ্রাচ্যে হামলা-পাল্টাহামলা অব্যাহত, ইরানে নিহত ১৩০০ ছাড়িয়েছে
মার্চ ৭, ২০২৬
ভবিষ্যৎ সংসদ অধিবেশন দেখে জাতি অনেকটা আশ্বস্ত হবে: স্বরাষ্ট্রমন্ত্রী
মার্চ ৭, ২০২৬
মধ্যপ্রাচ্যে হামলা-পাল্টাহামলা অব্যাহত, ইরানে নিহত ১৩০০ ছাড়িয়েছে
মার্চ ৭, ২০২৬
ভবিষ্যৎ সংসদ অধিবেশন দেখে জাতি অনেকটা আশ্বস্ত হবে: স্বরাষ্ট্রমন্ত্রী
মার্চ ৭, ২০২৬

দেশে জ্বালানি তেলের সংকট নেই, উদ্বিগ্ন হবেন না: জ্বালানি মন্ত্রী

জ্বালানি মন্ত্রী বলেন, পেট্রোল পাম্পে যেনো অনিয়ম না হয় সেজন্য রোববার থেকে মোবাইল কোর্ট মাঠে নামবে।

জ্বালানি তেল নিয়ে উদ্বিগ্ন হওয়ার কিছু নেই বলে মন্তব্য করেছেন বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ মন্ত্রী ইকবাল হাসান মাহমুদ টুকু। তিনি বলেন, দেশে জ্বালানি তেলের কোনো সংকট নেই।

আজ শনিবার প্রধানমন্ত্রী তারেক রহমানের সঙ্গে বৈঠক শেষে তার কার্যালয়ের ৪ নম্বর গেটে উপস্থিত সাংবাদিকদের এসব কথা বলেন তিনি।

আগামী ৯ তারিখ আরো দুটি তেলবাহী জাহাজ আসবে জানিয়ে মন্ত্রী বলেন, আমরা আজকে প্রধানমন্ত্রীর সঙ্গে বসেছিলাম। মধ্যপ্রাচ্যের যুদ্ধের জন্য যে সমস্যা তৈরি হয়েছে এবং স্বাভাবিকভাবে মানুষের মধ্যে জ্বালানি উদ্বিগ্নতা বেড়েছে। আমরা ওনাকে ব্রিফ করলাম।

তিনি আরো বলেন, আমি আগেও বলেছি গতকালকেও বলেছি তেল নিয়ে উদ্বিগ্ন হওয়ার কোনো কারণ নেই। আমরা রেশনিংটা করেছি এজন্যই যে একটা অনিশ্চয়তা আছে ‍যুদ্ধটা কতদিন চলবে। এজন্য আমরা রেশনিং করেছিলাম। কিন্তু মানুষ ভয় পেয়ে স্টক করা শুরু করেছে। আসলে আমাদের তেলের কোনো অভাব নেই।

জ্বালানি মন্ত্রী বলেন, পেট্রোল পাম্পে যেনো অনিয়ম না হয় সেজন্য রোববার থেকে মোবাইল কোর্ট মাঠে নামবে।

এ সময় বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ প্রতিমন্ত্রী অনিন্দ্য ইসলাম অমিত, সচিব মোহাম্মদ সাইফুল ইসলাম এবং প্রধানমন্ত্রীর অতিরিক্ত প্রেস সচিব আতিকুর রহমান রুমন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *