নারী এশিয়া কাপ চ্যাম্পিয়ন চীনের সঙ্গে বীরদর্পে লড়ল বাংলাদেশ
মার্চ ৪, ২০২৬
সার্বভৌমত্ব রক্ষায় আনসার বাহিনীকে সর্বোচ্চ প্রস্তুতি বজায় রাখার নির্দেশ প্রধানমন্ত্রীর
মার্চ ৪, ২০২৬
নারী এশিয়া কাপ চ্যাম্পিয়ন চীনের সঙ্গে বীরদর্পে লড়ল বাংলাদেশ
মার্চ ৪, ২০২৬
সার্বভৌমত্ব রক্ষায় আনসার বাহিনীকে সর্বোচ্চ প্রস্তুতি বজায় রাখার নির্দেশ প্রধানমন্ত্রীর
মার্চ ৪, ২০২৬

দক্ষিণ আফ্রিকা-নিউজিল্যান্ড সেমিফাইনাল আজ

দশম টি-টোয়েন্টি বিশ্বকাপের প্রথম সেমিফাইনালে আজ মুখোমুখি হবে ক্রিকেটের অন্যতম দুই সেরা দল দক্ষিণ আফ্রিকা ও নিউজিল্যান্ড। কলকাতার ইডেন গার্ডেনস স্টেডিয়ামে খেলা শুরু হবে বাংলাদেশ সময় সন্ধ্যা সাড়ে ৭টায়।

দক্ষিণ আফ্রিকা ও নিউজিল্যান্ড ক্রিকেটের দুই ভাগ্যবিড়ম্বিত দল। প্রোটিয়ারা বৈশ্বিক আসরে বারবার সম্ভাবনা জাগিয়েও কাছাকাছি গিয়ে হেরেছে। শিরোপা ফেভারিট হয়ে তীরে তরী ডোবায় তাদের জুড়ি নেই। এ কারণে তাদের নামের সঙ্গে সেঁটে গেছে ‘চোকার্স’ নাম। তবু নতুন করে শুরু হয় নতুন আশা। ২০২৪ সালে টি-টোয়েন্টি বিশ্বকাপ ফাইনালে ভারতের সঙ্গে অনবদ্য লড়াই শেষে ৭ রানে হার মানে প্রোটিয়ারা। সেটা ছিল কোনো বৈশ্বিক আসরে তাদের ফাইনাল। যদিও সেবার অল্পের জন্য ব্যর্থ হয় দলটি।

গত বছর আইসিসি টেস্ট চ্যাম্পিয়নশিপ শিরোপা জয় করে দক্ষিণ আফ্রিকা। ফাইনালে তারা হারায় অস্ট্রেলিয়াকে। ‘ডেডলক’ ভাঙায় আশাবাদী হয়ে উঠেছেন এইডেন মার্করামরা। গোটা দলের শারীরিক ভাষা এবার বেশ ইতিবাচক। টুর্নামেন্টে গ্রুপ পর্ব ও সুপার এইট পর্ব মিলে এখন পর্যন্ত অপরাজিত রয়েছে। এ পথে ভারতকেও হারিয়েছে তারা। আজ তাদের জন্য কি চ্যালেঞ্জ জানাতে পারবে নিউজিল্যান্ড?

কিউইরা ২০১৯ সালের ওয়ানডে বিশ্বকাপ ফাইনালে শুধু বাউন্ডারির বিচারে হেরে যায় ইংল্যান্ডের কাছে। এরপর ২০২১ সালে টি-টোয়েন্টি বিশ্বকাপ ফাইনালে উঠলেও অস্ট্রেলিয়ার কাছে হেরে যায়। প্রোটিয়াদের মতোই তারা শুধু একবার ওয়ার্ল্ড টেস্ট চ্যাম্পিয়নশিপ জিতেছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *