ইন্দোনেশিয়ায় চালের উৎপাদন সামান্য কমার পূর্বাভাস
মার্চ ৪, ২০২৬
দক্ষিণ আফ্রিকা-নিউজিল্যান্ড সেমিফাইনাল আজ
মার্চ ৪, ২০২৬
ইন্দোনেশিয়ায় চালের উৎপাদন সামান্য কমার পূর্বাভাস
মার্চ ৪, ২০২৬
দক্ষিণ আফ্রিকা-নিউজিল্যান্ড সেমিফাইনাল আজ
মার্চ ৪, ২০২৬

নারী এশিয়া কাপ চ্যাম্পিয়ন চীনের সঙ্গে বীরদর্পে লড়ল বাংলাদেশ

এশিয়া কাপ ফুটবলে অভিষেকেই আলো ছড়াল বাংলাদেশ নারী দল। ওয়েস্টার্ন সিডনি স্টেডিয়ামে গতকাল বর্তমান চ্যাম্পিয়ন চীনের সঙ্গে দারুণ লড়াইয়ের পর ০-২ গোলে হেরেছে বাংলাদেশ।

হারলেও বাংলাদেশের খেলোয়াড়দের লড়াকু মানসিকতা প্রশংসা কুড়িয়েছে। প্রথমার্ধে ২ গোল হজম করে আফঈদা খন্দকারের দল। এরপর দ্বিতীয়ার্ধে গোলবার অক্ষত রাখতে সমর্থ হয় লাল-সবুজ জার্সিধারীরা।

এ ম্যাচে নিয়মিত গোলকিপার রুপনা চাকমাকে বসিয়ে নবাগত মিলি আক্তারকে একাদশে রাখার ‘বিলাসিতা’ দেখান পিটার বাটলার। এছাড়া তিনি খেলান পাঁচ ডিফেন্ডারকে। শিউলি আজিম, শামসুন্নাহার সিনিয়র, আফঈদা খন্দকার, কোহাতি কিসকু ও নবীরন খাতুন বাংলাদেশের ডিফেন্স সামলান। গোল বাঁচানোর এ কৌশলে তিনি বেশ সফলই হয়েছেন।

পরাশক্তি চীনের সঙ্গে ‘হারানোর কিছু নেই’ মানসিকতা নিয়ে খেলতে শুরু করা ঋতুপর্ণারা চমক দেন প্রতিপক্ষকে। চীন শুরু থেকে বলের ওপর দখল রাখলেও গোল পেতে অপেক্ষা করতে হয় প্রথমার্ধের প্রায় শেষ পর্যন্ত। ৪৪ মিনিটে ওয়াং শুয়াং এগিয়ে দেন চীনকে। তার দূরপাল্লার শট দূরের পোস্ট দিয়ে জালে জড়ায়। এর আগে তার একটি গোল ভিডিও অ্যাসিস্ট্যান্ট রেফারি বাতিল করে দেন। প্রথমার্ধের যোগ করা সময়ে বক্সের বাইরে থেকে নেয়া শটে গোল ব্যবধান ২-০ করে দেন ঝ্যাং রুই। কোহাতি কিসকুর গায়ে লেগে বল দিক পাল্টে জালে আশ্রয় নেয়।

দ্বিতীয়ার্ধে চীনাদের চোখে চোখ রেখে লড়েছেন ঋতুপর্ণা, মনিকা, আফঈদারা। দ্বিতীয়ার্ধে কোনো গোল হজম করেনি লাল-সবুজরা।

বাংলাদেশের গোলমুখে চীনারা মোট ২৪টি শট নিয়েছে, যার মধ্যে ১০টি ছিল অন-টার্গেট। এটাই প্রমাণ করে, কতটা আধিপত্য করেছে চীনারা। বাংলাদেশের দুটি শট ছিল অন-টার্গেট, যার একটি নিয়েছিলেন সাফের সেরা ফুটবলার ঋতুপর্ণা। ম্যাচের ১৪ মিনিটে কাউন্টার অ্যাটাক থেকে নেয়া ঋতুপর্ণার শটটি বিপজ্জনকভাবে বাতাসে ভেসে জালে জড়ানোর মুহূর্তে চীনের গোলকিপার চেন চেন অনেকটা লাফিয়ে ক্রসবারের ওপর দিয়ে ঠেলে দিতে সমর্থ হন।

টুর্নামেন্টে সবচেয়ে সফল দল চীনের কাছে ০-২ গোলে হেরেও অখুশি নয় বাংলাদেশ। তাই তো শেষ বাঁশি বাজার পর কোচ মেয়েদের করতালি দিয়ে অভিনন্দন জানান। মেয়েরাও অনেকটা হাসিমুখে মাঠ ছাড়েন। চীন নয়বারের চ্যাম্পিয়ন বলেই এ হারটা স্বাভাবিকভাবে নিচ্ছে বাংলাদেশ। বাংলাদেশের মেয়েরা এই প্রথম এশিয়া কাপে খেলতে নেমেছে। চীনারা আছে মেয়েদের ফিফা র‌্যাংকিংয়ে ১৭ নম্বরে, আর বাংলাদেশ ১১২ নম্বরে।

গতকাল ‘বি’ গ্রুপের আরেক ম্যাচে উজবেকিস্তানকে ৩-০ গোলে হারায় উত্তর কোরিয়া। ৬ মার্চ উত্তর কোরিয়া ও ৯ মার্চ উজবেকিস্তানের বিপক্ষে খেলবে বাংলাদেশ।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *