ইরানের মাশহাদ শহরে দাফন করা হবে খামেনিকে
মার্চ ৪, ২০২৬
প্রধানমন্ত্রীর সঙ্গে সাক্ষাৎ অর্থ সংকটের কথা জানালেন ঢাকা উত্তর ও দক্ষিণ সিটি প্রশাসক
মার্চ ৪, ২০২৬
ইরানের মাশহাদ শহরে দাফন করা হবে খামেনিকে
মার্চ ৪, ২০২৬
প্রধানমন্ত্রীর সঙ্গে সাক্ষাৎ অর্থ সংকটের কথা জানালেন ঢাকা উত্তর ও দক্ষিণ সিটি প্রশাসক
মার্চ ৪, ২০২৬

আলোচনার জন্য ইরান খুব দেরি করে ফেলেছে —ডোনাল্ড ট্রাম্প

যৌথ হামলা শুরুর পর ইরান আলোচনার চেষ্টা করেছে বলে উল্লেখ করেছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। গতকাল নিজের সামাজিক যোগাযোগমাধ্যম ট্রুথ সোশ্যালে দেয়া এক পোস্টে তিনি বলেছেন, ‘খুব দেরি হয়ে গেছে।’

চলমান সংঘাতে ইরানের সামরিক নেতৃত্ব ও গুরুত্বপূর্ণ প্রতিরক্ষা সক্ষমতা গুরুতরভাবে দুর্বল হয়ে পড়েছে দাবি করে ট্রাম্প লেখেন, ‘তাদের বিমান প্রতিরক্ষা, বিমান বাহিনী, নৌবাহিনী এবং সামরিক নেতৃত্ব ধ্বংস হয়ে গেছে। তারা কথা বলতে চায়। আমি বলেছি, খুব দেরি হয়ে গেছে।’

ট্রুথ সোশ্যালে দেয়া ট্রাম্পের ওই পোস্টে ওয়াশিংটন পোস্টের একটি নিবন্ধের প্রসঙ্গ উল্লেখ করেন ট্রাম্প। নিবন্ধটির শিরোনাম ছিল, ‘আমরা ট্রাম্প তত্ত্বের সাক্ষী হচ্ছি: রিগ্যানের মতো প্রেসিডেন্ট এমন একটি উপায় খুঁজে পেয়েছেন, যেখানে স্থলবাহিনী মোতায়েন না করেই বিশ্বব্যবস্থা বদলে দেয়া যায়।’

আরেকটি পোস্টে মার্কিন সামরিক বাহিনীর অস্ত্রভাণ্ডার নিয়ে ট্রাম্প বলেন, ‘যুক্তরাষ্ট্রের গোলাবারুদের প্রায় সীমাহীন মজুদ রয়েছে। শুধু এগুলো ব্যবহার করেই অনির্দিষ্টকাল ধরে খুব সফলভাবে যুদ্ধ চালানো যেতে পারে।’

মার্কিন এ প্রেসিডেন্ট আগেও একবার এমন দাবি করেছিলেন। সে সময় তিনি বলেছিলেন, খামেনির মৃত্যুর পর ইরানের বর্তমান নেতারা যুক্তরাষ্ট্রের সঙ্গে আলোচনায় বসার ইচ্ছা প্রকাশ করেছেন। কিন্তু সেটি উড়িয়ে দিয়েছিল তেহরান।

তবে ইরানের সুপ্রিম ন্যাশনাল সিকিউরিটি কাউন্সিলের সেক্রেটারি আলী লারিজানি বলেছেন, তারা যুক্তরাষ্ট্রের সঙ্গে কোনো সমঝোতা করবেন না।

গত বছর দ্বিতীয় মেয়াদ শুরুর আগে নির্বাচনী প্রচারণায় আংশিকভাবে কোনো যুদ্ধ শুরু না করার প্রতিশ্রুতি দিয়েছিলেন ট্রাম্প।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *