ইরানে মার্কিন-ইসরায়েলি হামলা হরমুজ প্রণালি দিয়ে জ্বালানি তেল ও গ্যাস পরিবহন স্থগিত
মার্চ ১, ২০২৬
জাপানে এবার সময়ের আগেই ফুটছে চেরি ফুল
মার্চ ১, ২০২৬
ইরানে মার্কিন-ইসরায়েলি হামলা হরমুজ প্রণালি দিয়ে জ্বালানি তেল ও গ্যাস পরিবহন স্থগিত
মার্চ ১, ২০২৬
জাপানে এবার সময়ের আগেই ফুটছে চেরি ফুল
মার্চ ১, ২০২৬

জেদ্দা, রিয়াদ ও মাস্কাটে নির্ধারিত সময়সূচিতে পরিচালিত হবে ইউএস-বাংলার ফ্লাইট

সৌদি আরবের রাজধানী রিয়াদ ও জেদ্দা এবং ওমানের রাজধানী মাস্কাটে আজ থেকে নির্ধারিত সময়সূচি অনুযায়ী ফ্লাইট পরিচালনা করবে ইউএস-বাংলা এয়ারলাইনস

সৌদি আরবের রাজধানী রিয়াদ ও জেদ্দা এবং ওমানের রাজধানী মাস্কাটে আজ থেকে নির্ধারিত সময়সূচি অনুযায়ী ফ্লাইট পরিচালনা করবে ইউএস-বাংলা এয়ারলাইনস। এ ঘোষণার পাশাপাশি সংস্থাটি নির্ধারিত ফ্লাইট সূচির চার ঘণ্টা আগে যাত্রীদের বিমানবন্দরে উপস্থিত হওয়ার জন্য অনুরোধ করেছে।

আরো বলা হচ্ছে, বিমানবন্দরে উপস্থিত হয়ে ইউএস-বাংলা এয়ারলাইনসে চেক-ইন কাউন্টার থেকে বোর্ডিং পাশ সংগ্রহ করতে অনুরোধ করা যাচ্ছে।

মধ্যপ্রাচ্যের সার্বিক পরিস্থিতি বিবেচনায় ইউএস-বাংলা এয়ারলাইনস সংযুক্ত আরব আমিরাতের দুবাই, আবুধাবি, শারজা ও কাতারের রাজধানী দোহায় ফ্লাইট চলাচল সাময়িকভাবে স্থগিত করেছে। আরব আমিরাত ও কাতারে ফ্লাইট চলাচল উপযোগী হওয়া মাত্রই জানিয়ে দেয়া হবে।

ইউএস-বাংলা এয়ারলাইনসের ফ্লাইট সংক্রান্ত যেকোনো ধরনের তথ্যের জন্য যাত্রীদের ১৩৬০৫ অথবা ০১৭৭৭৭৭৭৮০০-৮০৬ নম্বরে যোগাযোগ করতে বলা হয়েছে। — বিজ্ঞপ্তি

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *