স্বরাষ্ট্রমন্ত্রীর সঙ্গে চীনা রাষ্ট্রদূতের সাক্ষাৎ বাংলাদেশে আরো বেশি হারে চীনা বিনিয়োগের আহ্বান
ফেব্রুয়ারি ২৬, ২০২৬
সচিবালয়ে বাণিজ্যমন্ত্রী যুক্তরাষ্ট্রের সঙ্গে বাণিজ্য চুক্তি পর্যালোচনা করছে সরকার
ফেব্রুয়ারি ২৬, ২০২৬
স্বরাষ্ট্রমন্ত্রীর সঙ্গে চীনা রাষ্ট্রদূতের সাক্ষাৎ বাংলাদেশে আরো বেশি হারে চীনা বিনিয়োগের আহ্বান
ফেব্রুয়ারি ২৬, ২০২৬
সচিবালয়ে বাণিজ্যমন্ত্রী যুক্তরাষ্ট্রের সঙ্গে বাণিজ্য চুক্তি পর্যালোচনা করছে সরকার
ফেব্রুয়ারি ২৬, ২০২৬

এ বছরের ফিতরা সর্বনিম্ন ১১০ টাকা

চলতি বছরের সাদাকাতুল ফিতরার (ফিতরা) হার নির্ধারণ করেছে ইসলামিক ফাউন্ডেশন। এবার জনপ্রতি সর্বোচ্চ ২ হাজার ৮০৫ ও সর্বনিম্ন ১১০ টাকা ফিতরার হার নির্ধারণ করা হয়েছে।

গতকাল ইসলামিক ফাউন্ডেশনের এক প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।

বিজ্ঞপ্তিতে জানানো হয়, গতকাল জাতীয় সাদাকাতুল ফিতরা নির্ধারণ কমিটির সভায় ১৪৪৭ হিজরি সনের রমজান মাসে ফিতরার হার নির্ধারণ করা হয়। ইসলামিক ফাউন্ডেশন বায়তুল মোকাররম সভাকক্ষে এ সভা হয়। সভায় সভাপতিত্ব করেন জাতীয় ফিতরা নির্ধারণ কমিটির সভাপতি ও বায়তুল মোকাররম জাতীয় মসজিদের খতিব মুফতি মাওলানা আবদুল মালেক।

সভায় সিদ্ধান্ত হয়, ইসলামী শরিয়াহ মতে আটা, যব, কিশমিশ, খেজুর ও পনির ইত্যাদি পণ্যের যেকোনো একটি দ্বারা ফিতরা আদায় করা যায়। গম বা আটার মাধ্যমে ফিতরা আদায় করলে অর্ধ সা বা ১ কেজি ৬৫০ গ্রাম বা এর বাজারমূল্য ১১০ টাকা দিতে হবে।

যবের মাধ্যমে আদায় করলে এক সা বা ৩ কেজি ৩০০ গ্রাম কিংবা এর বাজারমূল্য ৫৯৫ টাকা, খেজুর দিয়ে আদায় করলে এক সা বা ৩ কেজি ৩০০ গ্রাম অথবা এর বাজারমূল্য ২ হাজার ৪৭৫ টাকা, কিশমিশ দ্বারা আদায় করলে এক সা বা ৩ কেজি ৩০০ গ্রাম কিংবা এর বাজারমূল্য ২ হাজার ৬৪০ টাকা ও পনির দ্বারা আদায় করলে এক সা বা ৩ কেজি ৩০০ গ্রাম অথবা এর বাজারমূল্য ২ হাজার ৮০৫ টাকা ফিতরা দিতে হবে।

দেশের সব বিভাগ থেকে সংগৃহীত আটা, যব, খেজুর, কিশমিশ ও পনিরের বাজারমূল্যের ভিত্তিতে এ ফিতরা নির্ধারণ করা হয়েছে।

বিজ্ঞপ্তিতে বলা হয়, দেশের বিভিন্ন অঞ্চলে এসব পণ্যের খুচরা বাজারমূল্যের তারতম্য রয়েছে। সে অনুযায়ী স্থানীয় মূল্যে পরিশোধ করলেও ফিতরা আদায় হবে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *