কক্সবাজারে গ্যাস স্টেশনে বিস্ফোরণ, আহত ১০
ফেব্রুয়ারি ২৬, ২০২৬
চাহিদার তুলনায় বরাদ্দ সীমিত যশোর ২৫০ শয্যা হাসপাতালে ৩০ ধরনের ওষুধ সংকট
ফেব্রুয়ারি ২৬, ২০২৬
কক্সবাজারে গ্যাস স্টেশনে বিস্ফোরণ, আহত ১০
ফেব্রুয়ারি ২৬, ২০২৬
চাহিদার তুলনায় বরাদ্দ সীমিত যশোর ২৫০ শয্যা হাসপাতালে ৩০ ধরনের ওষুধ সংকট
ফেব্রুয়ারি ২৬, ২০২৬

আদালতে হট্টগোল বরিশাল আইনজীবী সমিতির সভাপতি আটক

কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগ নেতাকে জামিন দেয়ার প্রতিবাদে মঙ্গলবার বরিশালে আদালত বর্জন করেন আইনজীবীরা। এ সময় অতিরিক্ত চিফ মেট্রোপলিটন আদালতের এজলাসে হট্টগোলের ঘটনা ঘটে।

এ ঘটনায় আইনজীবী সমিতির সভাপতি সাদিকুর রহমান লিংকনকে আটক করেছে যৌথ বাহিনী। গতকাল দুপুর ১২টার দিকে আদালত প্রাঙ্গণ থেকে তাকে আটক করা হয়। এ তথ্য নিশ্চিত করেছেন বরিশাল মেট্রোপলিটন পুলিশের কমিশনার শফিকুল ইসলাম।

এর আগে মঙ্গলবার আইনজীবী সমিতির নেতারা এজলাসে ঢুকে বেঞ্চে ধাক্কাধাক্কি ও চিৎকার করেন। ওই ঘটনার ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে ছড়িয়ে পড়ে।

এদিকে লিংকনকে আটকের পর বিএনপিপন্থী আইনজীবীরা গারদখানা ঘিরে বিক্ষোভ করেন। এ ঘটনায় আদালতে বিচারিক কার্যক্রম স্থবির হয়ে পড়ে।

বরিশাল মুখ্য মহানগর হাকিম আদালতের এপিপি হাফিজ উদ্দিন আহমেদ বাবলু বলেন, ‘আইনজীবী সমিতির সভাপতিকে তুলে নিয়ে গেছে আইন-শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী। তাদের আমরা জিজ্ঞাসা করলে বলে, অতিরিক্ত মুখ্য মহানগর হাকিম আদালতের বিচারক তার বিরুদ্ধে মামলা করেছেন। আইনজীবী সমিতির সভাপতিকে আদালতের হাজতখানায় রাখা হয়েছে।’

বরিশাল মেট্রোপলিটন পুলিশের কমিশনার শফিকুল ইসলাম বিষয়টি নিশ্চিত করে জানান, আদালতের এজলাসে ভাংচুরের অভিযোগ পাওয়া গেছে। সেই অভিযোগের ভিত্তিতেই তাকে আটক করা হয়েছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *