
গভর্নরের সঙ্গে বিজিএমইএ প্রতিনিধি দলের বৈঠক ঈদে পোশাক শ্রমিকদের বেতন-বোনাস পরিশোধে প্রণোদনা ও ঋণ সহায়তা দাবি
ফেব্রুয়ারি ২৫, ২০২৬
শ্রমবাজার সংস্কারে ব্যর্থ অন্তর্বর্তী সরকার, চাপে নতুন সরকার
ফেব্রুয়ারি ২৫, ২০২৬চলমান দশম টি-টোয়েন্টি বিশ্বকাপে সবার আগে সেমিফাইনালে নাম লেখাল ইংল্যান্ড। গতকাল সুপার এইট পর্বে ইংল্যান্ডের কাছে ২ উইকেটে হেরেছে তারা।
শ্রীলংকার পাল্লেকেলে স্টেডিয়ামে টস জিতে ব্যাটিং বেছে নেয়া পাকিস্তান ৯ উইকেটে ১৬৪ রান সংগ্রহ করতে সমর্থ হয়। এ রান তাড়া করতে নেমে ৩৫ রানে ৩ উইকেট হারানোর পর অধিনায়ক হ্যারি ব্রুক সেঞ্চুরি করে জেতান ইংল্যান্ডকে। ৫১ বলে ১০০ রান করেন ব্রুক। এ জয়ে সবার আগে সেমিফাইনালে নাম লেখাল ইংল্যান্ড।
এর আগে ২৭ রানের মধ্যে সাইম আইয়ুব ও সালমান আগা আউট হয়ে গেলে পাকিস্তানকে টানেন সাহিবজাদা ফারহান ও বাবর আজম। ৪৪ বলে ৪৬ রান যোগ করেন দুজন। সাবেক অধিনায়ক বাবর ২৪ বলে ২৫ রান করে সাজঘরের পথ ধরলে ফখর জামানকে (১৬ বলে ২৫) নিয়ে ৩০ বলে ৪৯ রান যোগ করেন ফারহান।
১৬তম ওভারে দলের ১২২ রানের সময় আউট হয়ে যান ফারহান। তিনি ৪৫ বলে ৬৩ রান করেন ৭ বাউন্ডারি ও ২ ছক্কায়। শাদাব খান ১১ বলে ২৩ রান করলেও শেষদিকে দ্রুত কয়েকটি উইকেট হারানোয় স্কোরটা বড় করতে পারেনি পাকিস্তান। পরে ইংলিশ অধিনায়ক ব্রুক দুর্দান্ত এক সেঞ্চুরিতে পাকিস্তানকে হারিয়ে দেন। ২৮ রানে ৪ উইকেট নিয়েও পাকিস্তানকে জেতাতে পারেননি শাহিন শাহ আফ্রিদি।
সুপার এইটে এটা ইংল্যান্ডের দ্বিতীয় জয়। প্রথম ম্যাচে তারা হারায় শ্রীলংকাকে। টানা দুই জয়ে শেষ চারের টিকিট নিশ্চিত হলো দুইবারের সাবেক বিশ্বচ্যাম্পিয়নদের।


