
ট্রাম্পের আগের বৈশ্বিক শুল্ক নেয়া আজ থেকে বন্ধ করছে যুক্তরাষ্ট্র
ফেব্রুয়ারি ২৪, ২০২৬
রাষ্ট্রদূতের সৌজন্য সাক্ষাৎ চীন সফরের আমন্ত্রণ প্রধানমন্ত্রী তারেক রহমানকে
ফেব্রুয়ারি ২৪, ২০২৬প্রকৃত কৃষকদের শনাক্ত করে সরকারি সেবা পৌঁছে দেয়ার তাগিদ দিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। ফ্যামিলি কার্ডের আদলে দেশের সব কৃষকের জন্য দ্রুততম সময়ের মধ্যে ‘স্মার্ট কৃষক কার্ড’ চালু করার নির্দেশ দিয়েছেন তিনি।
সচিবালয়ে গতকাল মন্ত্রিপরিষদ সভাকক্ষে প্রধানমন্ত্রীর সভাপতিত্বে আন্তঃমন্ত্রণালয় সভা অনুষ্ঠিত হয়। সেখানেই সরকারপ্রধান এ নির্দেশ দেন বলে বৈঠক থেকে বেরিয়ে সাংবাদিকদের জানান তথ্য ও সম্প্রচারমন্ত্রী জহির উদ্দিন স্বপন।
তথ্যমন্ত্রী বলেন, ‘স্মার্ট কৃষক কার্ড বিতরণের কাজ শুরু করতে সংশ্লিষ্ট সব মন্ত্রণালয়কে নির্দেশ দিয়েছেন প্রধানমন্ত্রী। এ কার্ডের মাধ্যমে কৃষকরা সরাসরি সরকারের সেবা পাবেন এবং কৃষি উপকরণ সংগ্রহে মধ্যস্বত্বভোগীদের দৌরাত্ম্য বন্ধ হবে।
জহির উদ্দিন স্বপন বলেন, ‘স্মার্ট কৃষক কার্ড চালুর বিষয়ে সিদ্ধান্ত আমাদের অনেক আগেই নেয়া হয়েছিল। গতকাল (সোমবার) প্রধানমন্ত্রী এটি বাস্তবায়নের লক্ষ্যে প্রথম বৈঠক করেছেন। আমাদের অঙ্গীকার ছিল, ফ্যামিলি কার্ডের পাশাপাশি কৃষক কার্ড দেয়া। সেই লক্ষ্যেই পাইলট প্রকল্পের মাধ্যমে এর কাজ শুরু হতে যাচ্ছে।’
কৃষকরা এ কার্ডের মাধ্যমে কী কী সুবিধা পাবেন—এমন প্রশ্নের জবাবে মন্ত্রী বলেন, উৎপাদনের সঙ্গে সংশ্লিষ্ট সব সুযোগ-সুবিধা এ কার্ডের আওতায় থাকবে।
তথ্যমন্ত্রী আরো বলেন, ‘কৃষকরা কৃষিজ্ঞান, সার, কীটনাশক ও বীজসহ সব ধরনের কৃষি উপকরণে সরকারি সহযোগিতা সরাসরি পাবেন। এছাড়া স্মার্ট পদ্ধতিতে বাজারের বর্তমান পরিস্থিতি, উৎপাদনের পূর্বাভাস ও আবহাওয়ার বার্তা কৃষকের হাতের নাগালে চলে আসবে। এর ফলে রাষ্ট্র সঠিক পরিকল্পনা গ্রহণ করতে পারবে।’
অন্য এক প্রশ্নের জবাবে মন্ত্রী বলেন, আমরা ডিজিটাল ও স্মার্ট পদ্ধতির দিকে যাচ্ছি, যেন কোনো মধ্যস্বত্বভোগী বা লিকেজ না থাকে।
একজন মোবাইল সিম ক্রেতা যেমন সরাসরি সেবা পান, তেমনি এ কার্ডের মাধ্যমে কৃষক ও রাষ্ট্রের মধ্যে সরাসরি যোগাযোগ স্থাপিত হবে। কোনো তৃতীয় পক্ষ থাকবে না।
জহির উদ্দিন স্বপন বলেন, ‘দেশের সব কৃষককেই এ কার্ডের আওতায় আনা হবে। প্রাথমিক পর্যায়ে পাইলট প্রকল্পের মাধ্যমে শুরু করে পর্যায়ক্রমে সারা দেশে এটি বাস্তবায়ন করা হবে। তবে এর সঠিক সময়সীমা প্রস্তুতির ওপর নির্ভর করছে বলেও জানান তিনি।


