কুমিল্লা ও দিনাজপুরে সড়ক দুর্ঘটনায় নিহত ৩
ফেব্রুয়ারি ২৪, ২০২৬
ইবনে সিনায় শুধু পুরুষ ও মুসলিম কর্মী নিয়োগ কেন বৈষম্যহীন নয় —হাইকোর্টের রুল
ফেব্রুয়ারি ২৪, ২০২৬
কুমিল্লা ও দিনাজপুরে সড়ক দুর্ঘটনায় নিহত ৩
ফেব্রুয়ারি ২৪, ২০২৬
ইবনে সিনায় শুধু পুরুষ ও মুসলিম কর্মী নিয়োগ কেন বৈষম্যহীন নয় —হাইকোর্টের রুল
ফেব্রুয়ারি ২৪, ২০২৬

‘তিতাস নদীপাড়ের ৯০ শতাংশ স্থাপনাই অবৈধ’

ব্রাহ্মণবাড়িয়ায় তিতাস নদীপাড়ের অবৈধ স্থাপনা উচ্ছেদ ও দূষণমুক্ত করতে পদক্ষেপ নেয়া হবে বলে জানিয়েছেন জেলা প্রশাসক শারমিন আক্তার জাহান।

গতকাল সকালে শহরের শিমরাইলকান্দি মসজিদ ঘাট থেকে মেড্ডা শ্মশানঘাট পর্যন্ত নৌকায় করে নদী পরিদর্শন করেন তিনি। পরে সাংবাদিকদের জেলা প্রশাসক জানান, নদীর দুই পাড়ের ৯০ শতাংশ স্থাপনাই অবৈধ। সম্মিলিতভাবে প্রকল্পের মাধ্যমে এসব অবৈধ স্থাপনা উচ্ছেদ করে নদীটি আগের অবস্থায় ফিরিয়ে আনা হবে। দখলদারদের উচ্ছেদের পর নদীর দুই পাড়ে ওয়াকওয়ে নির্মাণ করা হবে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *