
চুক্তিভিত্তিক নিয়োগ বাতিল ৯ সচিবের
ফেব্রুয়ারি ২৪, ২০২৬
‘তিতাস নদীপাড়ের ৯০ শতাংশ স্থাপনাই অবৈধ’
ফেব্রুয়ারি ২৪, ২০২৬কুমিল্লায় গাড়ির পেছনে ধাক্কা লেগে মাইক্রোবাস চালক ও এক যাত্রী নিহত হয়েছেন।
গতকাল ভোরে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের দাউদকান্দি উপজেলার মালিখিন এলাকায় এ দুর্ঘটনা ঘটে। ফায়ার সার্ভিসের দাউদকান্দি স্টেশনের ওয়্যারহাউজ ইন্সপেক্টর এরশার হোসাইন এবং দাউদকান্দি হাইওয়ে থানার ওসি ইকবাল বাহার মজুমদার এ তথ্য নিশ্চিত করেছেন।
নিহতরা হলেন মাইক্রোবাস চালক মো. শাহিন (৪০) ও যাত্রী ইব্রাহিম হোসেন (১৫)। তারা কুমিল্লার ব্রাহ্মণপাড়া এলাকার বাসিন্দা বলে প্রাথমিকভাবে জানা গেছে।
দাউদকান্দি হাইওয়ে থানার ওসি ইকবাল বাহার মজুমদার জানান, একটি মাইক্রোবাস নিয়ন্ত্রণ হারিয়ে অন্য একটি গাড়ির পেছনে ধাক্কা দেয়। এতে মাইক্রোবাসটির সামনের অংশ দুমড়ে-মুচড়ে যায়। ঘটনাস্থল থেকে ফায়ার সার্ভিস দুজনকে উদ্ধার করে হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসক মৃত ঘোষণা করেন।
অন্যদিকে দিনাজপুরের নবাবগঞ্জে রাস্তা পার হওয়ার সময় সিএনজিচালিত অটোরিকশার ধাক্কায় ফিরোজ কবির (৪১) নামে এক পথচারী নিহত হয়েছেন। গতকাল সকালে উপজেলার গোলাপগঞ্জ বাজার এলাকায় এ দুর্ঘটনা ঘটে। নিহত ফিরোজ কবির উপজেলার ফতেহপুর গ্রামের নওশাদ আলীর ছেলে।
নবাবগঞ্জ থানার ওসি মিন্টু দে প্রত্যক্ষদর্শীর বরাত দিয়ে জানান, ফিরোজ কবির নামের ওই ব্যক্তি গোলাপগঞ্জ বাজার এলাকায় রাস্তা পার হচ্ছিলেন। এ সময় একটি অটোরিকশা তাকে ধাক্কা দেয়। এতে তিনি সড়কে ছিটকে পড়ে গুরুতর আহত হন। স্থানীয়রা তাকে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে চিকিৎসক রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে স্থানান্তর করেন। সেখানে নেয়ার পর কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।


