
মন্ত্রিসভার শপথ অনুষ্ঠান বয়কট ১১ দলীয় জোটের
ফেব্রুয়ারি ১৮, ২০২৬
খাবার কিনতেও ঋণ নিচ্ছে আর্জেন্টিনার মানুষ
ফেব্রুয়ারি ১৮, ২০২৬বিএনপির কোনো সংসদ সদস্য ডিউটি ফ্রি গাড়ি বা প্লট না নেয়ার সিদ্ধান্ত নিয়েছেন। গতকাল নতুন সরকারের সংসদীয় দলের প্রথম সভায় এ সিদ্ধান্ত হয়েছে। বিএনপির মিডিয়া সেলের সদস্য শায়রুল কবির খান এ তথ্য জানিয়েছেন।
বিএনপির কোনো সংসদ সদস্য ডিউটি ফ্রি গাড়ি বা প্লট না নেয়ার সিদ্ধান্ত নিয়েছেন। গতকাল নতুন সরকারের সংসদীয় দলের প্রথম সভায় এ সিদ্ধান্ত হয়েছে। বিএনপির মিডিয়া সেলের সদস্য শায়রুল কবির খান এ তথ্য জানিয়েছেন।
সভার পর বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর সাংবাদিকদের বলেন, ‘আজকে আমাদের প্রথম এ সংসদীয় দলের সভায় সিদ্ধান্ত হয়েছে যে বিএনপির সংসদ সদস্যরা ডিউটি ফ্রি কোনো গাড়ি নেবেন না এবং কোনো প্লটও নেয়া হবে না সরকারের কাছ থেকে। এ সিদ্ধান্ত আমরা নিয়েছি।’
এ সময় তিনি আরো বলেন, ‘এটি একটি ঐতিহাসিক মুহূর্ত যে দীর্ঘ ফ্যাসিস্ট সরকারের নির্যাতন-নিপীড়ন, গণতন্ত্রকে ধ্বংস করে দেয়া, সংসদকে অকার্যকর করা—এ পর্বের পর জনগণের অনেক রক্তের বিনিময়ে একটা সুষ্ঠু নির্বাচনের মধ্য দিয়ে আমরা একটি সংসদ পেয়েছি। এ সংসদের মধ্য দিয়ে
আমরা সংখ্যাগরিষ্ঠ আসন নিয়ে আমাদের তরুণ নেতা তারেক রহমানকে সংসদীয় দলের নেতা নির্বাচিত করেছি। আমরা আশাবাদী তার নেতৃত্বে দেশ অনেক দূর এগিয়ে যাবে।’


