পুলিশের শীর্ষ পদে পরিবর্তনের জোর গুঞ্জন, আলোচনায় ১৫ ব্যাচের কর্মকর্তারা
ফেব্রুয়ারি ১৬, ২০২৬
সংসদ সদস্য ও মন্ত্রীদের শপথ আজ সংবিধান সংস্কার পরিষদের শপথ গ্রহণ নিয়ে সংশয়
ফেব্রুয়ারি ১৭, ২০২৬
পুলিশের শীর্ষ পদে পরিবর্তনের জোর গুঞ্জন, আলোচনায় ১৫ ব্যাচের কর্মকর্তারা
ফেব্রুয়ারি ১৬, ২০২৬
সংসদ সদস্য ও মন্ত্রীদের শপথ আজ সংবিধান সংস্কার পরিষদের শপথ গ্রহণ নিয়ে সংশয়
ফেব্রুয়ারি ১৭, ২০২৬

রমজান মাসে স্কুল বন্ধ রাখার নির্দেশ হাইকোর্টের

রমজান উপলক্ষে আগামী ৮ মার্চের পরিবর্তে ১৮ ফেব্রুয়ারি থেকে সরকারি-বেসরকারি মাধ্যমিক ও নিম্নমাধ্যমিক বিদ্যালয় বন্ধ রাখতে নির্দেশ দিয়েছেন হাইকোর্ট।

রমজান উপলক্ষে আগামী ৮ মার্চের পরিবর্তে ১৮ ফেব্রুয়ারি থেকে সরকারি-বেসরকারি মাধ্যমিক ও নিম্নমাধ্যমিক বিদ্যালয় বন্ধ রাখতে নির্দেশ দিয়েছেন হাইকোর্ট। এক রিটের প্রাথমিক শুনানি নিয়ে বিচারপতি ফাহমিদা কাদের ও বিচারপতি মো. আসিফ হাসানের সমন্বয়ে গঠিত হাইকোর্ট বেঞ্চ গতকাল রুলসহ এ আদেশ দেন।

এর আগে সুপ্রিম কোর্টের আইনজীবী মো. ইলিয়াছ আলী মন্ডল গত ২০ জানুয়ারি রিট আবেদনটি করেন। আদালতে রিটের পক্ষে তিনি নিজেই শুনানি করেন। রাষ্ট্রপক্ষে শুনানিতে ছিলেন ডেপুটি অ্যাটর্নি জেনারেল মুহাম্মদ শফিকুর রহমান ও সহকারী অ্যাটর্নি জেনারেল মহিউদ্দিন মো. হানিফ।

পরে আইনজীবী মো. ইলিয়াছ আলী মন্ডল সংবাদমাধ্যমকে বলেন, ‘রমজানের ছুটি উপলক্ষে দুটি চিঠি ইস্যু করা হয়। এক চিঠিতে ১৫ ফেব্রুয়ারি থেকে পুরো রমজান মাস এমপিওভুক্ত/ইবতেদায়ি মাদ্রাসা বন্ধ থাকবে বলা হয়। অন্যদিকে হাই স্কুলের (মাধ্যমিক বিদ্যালয়) ছুটিসংক্রান্ত চিঠিতে ৮ মার্চ থেকে বন্ধ শুরু হবে বলা হয়েছে। একই মন্ত্রণালয় থেকে চিঠি দুটি ইস্যু করা হয়, যা বৈষম্যমূলক। শুনানি নিয়ে হাইকোর্ট রুল দিয়েছেন। ৮ মার্চ থেকে নয়, ১৮ ফেব্রুয়ারি থেকে হাই স্কুল বন্ধ থাকবে বলেছেন হাইকোর্ট। অর্থাৎ পুরো রমজান মাস মাদ্রাসা যেমন বন্ধ রাখছে, তেমনি হাই স্কুল বন্ধ রাখবে।’

এর আগে সরকারি/বেসরকারি এমপিওভুক্ত/ইবতেদায়ি মাদ্রাসার ছুটির খসড়া তালিকা–২০২৬ প্রকাশ করে মাদ্রাসা শিক্ষা অধিদপ্তর। এতে রমজান, শহীদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস (২১ ফেব্রুয়ারি), মহান স্বাধীনতা দিবস ও জাতীয় দিবস (২৬ মার্চ), শবেকদর (১৭ মার্চ), জুমাতুল বিদা (২০ মার্চ) ও ঈদুল ফিতর (২১ মার্চ) উপলক্ষে ১৫ ফেব্রুয়ারি থেকে ২৬ মার্চ পর্যন্ত ছুটির কথা বলা হয়।

এদিকে গত বছরের ২৮ ডিসেম্বর সরকারি/বেসরকারি মাধ্যমিক ও নিম্নমাধ্যমিক বিদ্যালয়গুলোতে ২০২৬ সালের শিক্ষাবর্ষের ছুটির তালিকা ও শিক্ষাপঞ্জি সংক্রান্ত প্রজ্ঞাপন প্রকাশ করে শিক্ষা মন্ত্রণালয়ের মাধ্যমিক ও উচ্চশিক্ষা বিভাগ। এতে রমজান, হরিচাঁদ ঠাকুরের আবির্ভাব, শবেকদর (১৭ মার্চ), জুমাতুল বিদা (২০ মার্চ) ও ঈদুল ফিতর (২১ মার্চ) এবং স্বাধীনতা ও জাতীয় দিবস (২৬ মার্চ) উপলক্ষে ৮ মার্চ থেকে ২৬ মার্চ পর্যন্ত ছুটির কথা উল্লেখ করা হয়।

রিট আবেদনের ভাষ্য, বাংলাদেশের ৯৮ শতাংশ নাগরিক মুসলমান। সংবিধানের ২ক অনুযায়ী ‘প্রজাতন্ত্রের রাষ্ট্রধর্ম ইসলাম’ এবং ৩১ অনুচ্ছেদ অনুযায়ী আইন ছাড়া কিছুই করা যাবে না। আইন অর্থ আইনের ক্ষমতাসম্পন্ন যেকোনো প্রথা ও রীতি। স্বাধীনতার পর থেকে রমজান মাসে শিক্ষাপ্রতিষ্ঠান বন্ধ থাকে। এটিই প্রথা এবং এভাবে সব শিক্ষাপ্রতিষ্ঠান রমজান মাসে বন্ধ থাকে। তাই প্রাথমিক ও মাধ্যমিক বিদ্যালয় রমজান মাসে খোলা রাখার ওই সিদ্ধান্ত সংবিধান সমর্থন করে না।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *