পাঁচ জেলায় সড়কে প্রাণ গেল ৬ জনের
ফেব্রুয়ারি ১৬, ২০২৬
আল-আরাফাহ্ ইসলামী ব্যাংকে দুদিনব্যাপী প্রশিক্ষণ কর্মসূচি
ফেব্রুয়ারি ১৬, ২০২৬
পাঁচ জেলায় সড়কে প্রাণ গেল ৬ জনের
ফেব্রুয়ারি ১৬, ২০২৬
আল-আরাফাহ্ ইসলামী ব্যাংকে দুদিনব্যাপী প্রশিক্ষণ কর্মসূচি
ফেব্রুয়ারি ১৬, ২০২৬

বছরের প্রথম বলয়গ্রাস সূর্যগ্রহণ আজ

আকাশপ্রেমীদের জন্য আজ এক বিশেষ দিন। ২০২৬ সালের প্রথম বলয়গ্রাস সূর্যগ্রহণ বা ‘রিং অব ফায়ার’ আজ সোমবার বিশ্বের বিভিন্ন প্রান্ত থেকে দেখা যাবে। তবে দেশের আকাশপ্রেমীদের জন্য কিছুটা দুঃসংবাদ হলো, এই বিরল মহাজাগতিক দৃশ্যটি বাংলাদেশ থেকে দেখার সুযোগ নেই।

গতকাল রোববার আইএসপিআর এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানায়, এ সূর্যগ্রহণটি বাংলাদেশ সময় আজ বিকাল ৫টা ৫৬ মিনিট ৩৬ সেকেন্ডে শুরু হবে। গ্রহণটির সমাপ্তি ঘটবে রাত ৮টা ২৭ মিনিট ৩৬ সেকেন্ডে। অর্থাৎ প্রায় আড়াই ঘণ্টা ব্যাপী এ মহাজাগতিক প্রক্রিয়াটি চলবে।

বাংলাদেশ থেকে দৃশ্যমান না হলেও বিশ্বের দক্ষিণ গোলার্ধের বেশ কিছু অঞ্চল থেকে এই গ্রহণ উপভোগ করা যাবে। বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে— আর্জেন্টিনা ও চিলি থেকে এটি স্পষ্টভাবে দেখা যাবে। এছাড়া, দক্ষিণ আফ্রিকা এবং অ্যান্টার্কটিকা মহাদেশের আকাশেও এই সূর্যগ্রহণের প্রতিচ্ছবি ফুটে উঠবে।

যখন সূর্য ও পৃথিবীর মাঝখানে চাঁদ এমন দূরত্বে অবস্থান করে যে তা সূর্যকে পুরোপুরি ঢাকতে পারে না, তখন সূর্যের চারপাশ দিয়ে একটি উজ্জ্বল বলয় বা আংটির মতো অংশ দেখা যায়। জ্যোতির্বিজ্ঞানের ভাষায় একেই বলা হয় বলয়গ্রাস সূর্যগ্রহণ বা ‘অ্যানুলার সোলার ইক্লিপস’।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *