
সবাইকে নিয়ে ফেনীর উন্নয়নে কাজ করব
ফেব্রুয়ারি ১৪, ২০২৬
চাঁদপুরে পরাজিত প্রার্থীকে মিষ্টি খাওয়ালেন বিজয়ী ফরিদ আহমেদ
ফেব্রুয়ারি ১৪, ২০২৬বিএনপির যুগ্ম মহাসচিব শহীদ উদ্দীন চৌধুরী এ্যানি লক্ষ্মীপুর-৩ আসনে ধানের শীষে বিজয়ী হয়েছেন।
বিএনপির যুগ্ম মহাসচিব শহীদ উদ্দীন চৌধুরী এ্যানি লক্ষ্মীপুর-৩ আসনে ধানের শীষে বিজয়ী হয়েছেন। নির্বাচিত করায় ভোটারদের প্রতি কৃতজ্ঞতা জানিয়েছেন তিনি। বিএনপির চেয়ারম্যান তারেক রহমানের নেতৃত্বে নতুনভাবে বাংলাদেশটাকে গড়ার প্রত্যয় ব্যক্ত করেছেন।
গতকাল জুমার নামাজ শেষে লক্ষ্মীপুর শহরে চকবাজার মসজিদ প্রাঙ্গণে গণমাধ্যমকর্মীদের সঙ্গে কথা বলেন বিএনপির এ নেতা।
এ্যানি চৌধুরী বলেন, ‘দায়িত্ব নিয়ে সবার পাশে থাকব। আমরা মিলেমিশে দেশটি গড়ব। আগামী দিনে তারেক রহমানের হাতকে শক্তিশালী করবেন। সবার পাশে আছি এবং আমরা থাকব। এ প্রত্যাশাটুকু রইল দেশবাসীর প্রতি।’
তিনি আরো বলেন, ‘আমরা সবাই যেন মিলে অত্যন্ত সম্মান, শ্রদ্ধা এবং স্বাভাবিক জীবনযাপনের মধ্য দিয়ে সমাজে বসবাস করতে পারি। সুন্দর একটা পরিবেশে যেন বেঁচে থাকতে পারি। এ মুহূর্তে দায়িত্বটাও বেশি। সবার আমানত রক্ষা করে দায়িত্বটা যেন সঠিকভাবে পালন করতে পারি।’
এর আগে চকবাজার মসজিদে দলের প্রতিষ্ঠাতা জিয়াউর রহমান ও সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়ার স্মরণে মিলাদ মাহফিলের আয়োজন করা হয়। দেশের মঙ্গল কামনায় বিশেষ মোনাজাত করা হয়।


