
সংসদে যাচ্ছেন ১২ চিকিৎসক
ফেব্রুয়ারি ১৪, ২০২৬
নতুনভাবে বাংলাদেশটাকে গড়ব
ফেব্রুয়ারি ১৪, ২০২৬ফেনী-৩ (দাগনভূঞা-সোনাগাজী) আসনে ১ লাখ ৫৭ হাজার ৪২৫ ভোট পেয়ে বেসরকারিভাবে নির্বাচিত হয়েছেন বিএনপি ভাইস চেয়ারম্যান আবদুল আউয়াল মিন্টু।
ফেনী-৩ (দাগনভূঞা-সোনাগাজী) আসনে ১ লাখ ৫৭ হাজার ৪২৫ ভোট পেয়ে বেসরকারিভাবে নির্বাচিত হয়েছেন বিএনপি ভাইস চেয়ারম্যান আবদুল আউয়াল মিন্টু। আগামী দিনে ফেনীর সার্বিক উন্নয়নে কাজ করার কথা জানিয়েছেন তিনি।
আবদুল আউয়াল মিন্টু বলেন, ‘ফেনীর সন্তান হিসেবে আমরা এ জেলার উন্নয়ন চাই। তারেক রহমান রাষ্ট্রক্ষমতায় অধিষ্ঠিত হলে আমরা ফেনীর উন্নয়ন কাজগুলো করতে পারব। পরিকল্পনা একটাই, সবাইকে নিয়ে ফেনীর উন্নয়ন করা।
বৃহস্পতিবার রাতে তাকে বিজয়ী ঘোষণার পর জেলা রিটার্নিং কর্মকর্তা ও জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে এভাবেই অভিব্যক্তি প্রকাশ করেন তিনি।
বিএনপির এ নেতা বলেন, ‘ফেনী-৩ আসনের বড় সমস্যা নদীভাঙন। এটি প্রাধান্য দিয়ে কাজ করব। এছাড়া শিক্ষা ও স্বাস্থ্য খাতে আমূল পরিবর্তন করার পরিকল্পনা রয়েছে। সোনাগাজীতে শিল্পায়নের পরিকল্পনাও রয়েছে।’
তিনি আরো বলেন, ‘আপনি যদি একটি দেশের, একটি সমাজের উন্নয়ন করতে চান, তাহলে সবাইকে নিয়েই কাজ করতে হবে। আমি এখানে আসার আগে আমার প্রতিদ্বন্দ্বী মানিক সাহেবের সঙ্গে কথা বলেছি। তাকে বলেছি, আমরা একসঙ্গে বসব, চা খাব।


