মানুষ স্বতঃস্ফূর্তভাবে ভোট দিয়েছে
ফেব্রুয়ারি ১৩, ২০২৬
বেসরকারিভাবে নির্বাচিত হলেন যারা
ফেব্রুয়ারি ১৩, ২০২৬
মানুষ স্বতঃস্ফূর্তভাবে ভোট দিয়েছে
ফেব্রুয়ারি ১৩, ২০২৬
বেসরকারিভাবে নির্বাচিত হলেন যারা
ফেব্রুয়ারি ১৩, ২০২৬

ভোটের সার্বিক পরিবেশ ভালো ছিল

প্রায় দেড় দশক পর ভোটাররা লাইনে দাঁড়িয়ে ভোট দিয়েছেন।

প্রায় দেড় দশক পর ভোটাররা লাইনে দাঁড়িয়ে ভোট দিয়েছেন। কেন্দ্র ও ভোটের সার্বিক পরিবেশ ভালো ছিল বলে জানিয়েছেন বিএনপির ভাইস চেয়ারম্যান ও ফেনী-৩ আসনে দলটির প্রার্থী আবদুল আউয়াল মিন্টু।

গতকাল সকাল সাড়ে ৮টায় দাগনভূঞার আলাইয়ারপুর সরকারি প্রাথমিক বিদ্যালয় কেন্দ্রে ভোট দেন তিনি। পরে সাংবাদিকদের বলেন, ‘আমি অত্যন্ত খুশি। দেশের নির্বাচন ও ভবিষ্যৎ নিয়ে খুবই আশাবাদী। বর্তমানে বাংলাদেশের যে অবস্থা; এ অবস্থায় দেশের বৃহত্তর স্বার্থে এবং দেশের উন্নয়নের স্বার্থে একটি অবাধ, সুষ্ঠু ও গ্রহণযোগ্য নির্বাচন অত্যন্ত প্রয়োজনীয় ছিল। আশা করি, বিপুল ভোট পেয়ে ফেনী-৩ আসনে বিজয়ী হব।’

ভোট প্রয়োগ করে তিনি সাংবাদিকদের সঙ্গে অভিব্যক্তি প্রকাশ করতে গিয়ে বলেন, ‘আমি নির্বাচনী মাঠে আসার পর থেকেই ভোটারদের মাঝে উৎসাহ-উচ্ছ্বাস দেখেছি। সেই উচ্ছ্বাসে ফেনী-৩ আসনে ধানের শীষ প্রতীক বিপুল ভোটে বিজয়ী হবে এবং তারেক রহমান এ দেশের প্রধানমন্ত্রী হবেন।’

এর আগে তিনি বাবা ও মায়ের কবর জিয়ারত করে নির্বাচনী কার্যক্রম শুরু করেন। দিনভর ভোট কেন্দ্রে ঘুরে ভোটারদের সঙ্গে কথা বলেন আবদুল আউয়াল মিন্টু।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *