
২ হাজার ভোটের ব্যবধানে জয় পেলেন নাহিদ ইসলাম
ফেব্রুয়ারি ১৩, ২০২৬
ভোটের সার্বিক পরিবেশ ভালো ছিল
ফেব্রুয়ারি ১৩, ২০২৬বরিশাল-১ আসনে বিএনপি প্রার্থী হিসেবে প্রতিদ্বন্দ্বিতা করছেন জহির উদ্দিন স্বপন। নিজ বাড়ির পাশে শরিকল মাধ্যমিক বিদ্যালয় কেন্দ্রে ভোট দিয়েছেন তিনি।
বরিশাল-১ আসনে বিএনপি প্রার্থী হিসেবে প্রতিদ্বন্দ্বিতা করছেন জহির উদ্দিন স্বপন। নিজ বাড়ির পাশে শরিকল মাধ্যমিক বিদ্যালয় কেন্দ্রে ভোট দিয়েছেন তিনি। পরে শরিকল ইউনিয়নের মিয়ার চর সরকারি প্রাথমিক বিদ্যালয়, চুরির চর সরকারি প্রাথমিক বিদ্যালয় ও সাহাজিরা সরকারি প্রাথমিক বিদ্যালয় কেন্দ্রে পর্যবেক্ষণ করেন।
ভোটের সার্বিক পরিস্থিতি সম্পর্কে জহির উদ্দিন স্বপন বলেন, ‘ভোটের পরিবেশ সুন্দর। মানুষ স্বতঃস্ফূর্তভাবে ভোট দিয়েছে। বিচ্ছিন্ন দুই-একটি ঘটনা ছাড়া শান্তিপূর্ণ পরিবেশ বজায় রয়েছে। আইন-শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা সহযোগিতা করেছেন। আমার এজেন্টদের সঙ্গে কথা বলেছি, আমাদের এলাকার পরিবেশ ভালো রয়েছে।’
তিনি বলেন, ‘মানুষের মধ্যে যে উচ্ছ্বাস দেখেছি, আর রিটার্নিং অফিসারসহ আইন-শৃঙ্খলা রক্ষকারী বাহিনীর সদস্যরা যে পেশাদারত্ব দেখিয়েছেন, তাতে আমি কোনো শঙ্কা দেখছি না। আমি জয়ের ব্যাপারে শতভাগ আশাবাদী। এর আগেও আমি দুবার নির্বাচিত হয়েছিলাম। অতীতে যেকোনো নির্বাচনের চেয়ে এবারের নির্বাচনে আমার জন্য চ্যালেঞ্জ ছিল।’
বিএনপির এ প্রার্থী বলেন, ‘ভোটারের মধ্যে আতঙ্ক লক্ষ করা যায়নি। নারী ভোটারের উপস্থিতি ছিল চোখে পড়ার মতো।’


