
ভোটের ফল বুঝে নিয়ে কেন্দ্র ছাড়বেন, নেতাকর্মীদের প্রতি বিএনপি
ফেব্রুয়ারি ১২, ২০২৬
গাইবান্ধায় নির্বাচনের সরঞ্জামসহ উল্টে পড়ল গাড়ি
ফেব্রুয়ারি ১২, ২০২৬তিনি ভোটদান থেকে শুরু করে ফলাফল ঘোষণা পর্যন্ত যেকোনো ধরনের কারচুপি, অনিয়ম ও ভোট ডাকাতির বিরুদ্ধে ঐক্যবদ্ধভাবে প্রতিরোধ গড়ে তোলারও আহ্বান জানান।
সকল ভয় ও দ্বিধা-দ্বন্দ্ব কাটিয়ে ভোটারদের ভোটকেন্দ্রে যেতে এবং উৎসবমুখর পরিবেশে সৎ, যোগ্য ও দেশপ্রেমিক প্রার্থীকে ভোট দেয়ার আহ্বান জানিয়েছেন বাংলাদেশ জামায়াত ইসলামীর আমির ডা. শফিকুর রহমান।
আজ বৃহস্পতিবার সকালে সামাজিক মাধ্যম ফেসবুকে দেয়া এক পোস্টে এ আহ্বান জানান তিনি।
জামায়াত আমির বলেন, ‘একটি ঐতিহাসিক দিনের সূচনালগ্নে দাঁড়িয়ে আমরা। দীর্ঘ প্রতীক্ষা ও ত্যাগের পর আজ সেই দিন যখন মহান আল্লাহর ওপর ভরসা করে ঐক্যবদ্ধ বাংলাদেশকে সাথে নিয়ে আমরা জাতির এক নতুন অধ্যায় গড়ার মিছিলে শামিল হয়েছি।‘
তিনি ভোটদান থেকে শুরু করে ফলাফল ঘোষণা পর্যন্ত যেকোনো ধরনের কারচুপি, অনিয়ম ও ভোট ডাকাতির বিরুদ্ধে ঐক্যবদ্ধভাবে প্রতিরোধ গড়ে তোলারও আহ্বান জানান।
জামায়াত আমির বলেন, ‘মনে রাখবেন, আজকের এই ভোট শুধুমাত্র একটি ব্যক্তিগত অধিকার নয়; বরং শহীদদের রক্তে রঞ্জিত এমন এক আমানত যা আমাদের পরবর্তী প্রজন্মের জন্য একটি বাসযোগ্য, নিরাপদ ও ইনসাফপূর্ণ বাংলাদেশ গড়ার চাবি। আপনারা অত্যন্ত ধৈর্য ও শৃঙ্খলার সাথে ভোটকেন্দ্রে যান এবং নিজের পবিত্র আমানত রক্ষা করুন।‘


