ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোট শুরু
ফেব্রুয়ারি ১২, ২০২৬
ভয় ও দ্বিধা-দ্বন্দ্ব কাটিয়ে ভোটকেন্দ্রে আসুন: জামায়াত আমির
ফেব্রুয়ারি ১২, ২০২৬
ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোট শুরু
ফেব্রুয়ারি ১২, ২০২৬
ভয় ও দ্বিধা-দ্বন্দ্ব কাটিয়ে ভোটকেন্দ্রে আসুন: জামায়াত আমির
ফেব্রুয়ারি ১২, ২০২৬

ভোটের ফল বুঝে নিয়ে কেন্দ্র ছাড়বেন, নেতাকর্মীদের প্রতি বিএনপি

নজরুল ইসলাম খান অভিযোগ করেন, সৈয়দপুর বিমানবন্দরে একজন জামায়াত নেতার কাছ থেকে ৭৪-৭৫ লাখ টাকা উদ্ধার করা হয়েছে, যা ভোট কেনার জন্য নেয়া হচ্ছিল বলে সংবাদমাধ্যমে এসেছে। এ ছাড়া শরীয়তপুরে সাড়ে সাত লাখ টাকা, রাজধানীর বিভিন্ন স্থানসহ মুরাদনগর, নেত্রকোনা ও পটুয়াখালীতে টাকা বিতরণের সময় বেশ কয়েকজন জামায়াত কর্মীকে আটক ও কারাদণ্ড দেয়া হয়েছে বলে তিনি জানান।

সৈয়দপুর এয়ারপোর্টে জামায়াত নেতার ৭৪ লাখ টাকা নিয়ে আটকসহ দেশব্যাপী চলা জামায়াত নানা অনৈতিক কর্মকাণ্ড ঘটাচ্ছে বলে অভিযোগ করেছে বিএনপি। এসময় কেন্দ্র পাহাড়া দেয়ার পাশাপাশি ভোটের ফলাফল বুঝে না নেয়ার আগ পর্যন্ত ভোটকেন্দ্র না ছাড়তে নেতাকর্মীদের প্রতি আহ্বান জানানো হয়।

বুধবার (১১ ফেব্রুয়ারি) দিবাগত রাতে রাজধানীর গুলশানে বিএনপির নির্বাচন পরিচালনা অফিসে এক সংবাদ সম্মেলনে এ কথা বলেন স্থায়ী কমিটির সদস্য ও দলের নির্বাচন পরিচালনা কমিটির চেয়ারম্যান নজরুল ইসলাম খান।

বিএনপির এই নেতা বলেন, ঝিনাইদহ-৪ আসনে সলিমুন্নেসা বালিকা বিদ্যালয় কেন্দ্রে ভোট শুরুর আগেই ‘দাঁড়িপাল্লা’ প্রতীকের এজেন্টের স্বাক্ষর করা ২৩টি রেজাল্ট শিট পাওয়া গেছে, যা পরবর্তীকালে ম্যাজিস্ট্রেট জব্দ ও ধ্বংস করেন। নারায়ণগঞ্জে একজন প্রিসাইডিং অফিসারের সহায়তায় ব্যালটে সিল মারার চেষ্টার অভিযোগও তিনি তুলে ধরেন।

নজরুল ইসলাম খান অভিযোগ করেন, সৈয়দপুর বিমানবন্দরে একজন জামায়াত নেতার কাছ থেকে ৭৪-৭৫ লাখ টাকা উদ্ধার করা হয়েছে, যা ভোট কেনার জন্য নেয়া হচ্ছিল বলে সংবাদমাধ্যমে এসেছে। এ ছাড়া শরীয়তপুরে সাড়ে সাত লাখ টাকা, রাজধানীর বিভিন্ন স্থানসহ মুরাদনগর, নেত্রকোনা ও পটুয়াখালীতে টাকা বিতরণের সময় বেশ কয়েকজন জামায়াত কর্মীকে আটক ও কারাদণ্ড দেওয়া হয়েছে বলে তিনি জানান।

এসময় বিএনপির প্রার্থী শহীদ উদ্দীন চৌধুরী এ্যানির বিরুদ্ধে মিথ্যা খবর প্রচারের ঘটনাও তুলে ধরেন বিএনপি এ নেতা। এধরনের বিভিন্ন অনাকাঙ্খিত ঘটনায় নির্বাচন ব্যাহত হওয়ার শঙ্কা হিসেবেও অভিহিত করেন তিনি।

তিনি বলেন, চব্বিশের জুলাই-আগস্টের ছাত্র-জনতার আন্দোলনের চূড়ান্ত আত্মত্যাগের পর এই নির্বাচন অনুষ্ঠিত হতে যাচ্ছে। দীর্ঘ সংগ্রাম ও আন্দোলনের পর দেশে নির্বাচন এসেছে। এটা যেন বাধা দিতে না পারে কেউ।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *