দুর্নীতির ধারণা সূচক প্রকাশ টিআইবির সবচেয়ে দুর্নীতিগ্রস্ত দেশের তালিকায় বাংলাদেশ ১৩তম
ফেব্রুয়ারি ১১, ২০২৬
নির্বাচন সামনে রেখে রাজধানীতে তল্লাশি অভিযান জোরদার
ফেব্রুয়ারি ১১, ২০২৬
দুর্নীতির ধারণা সূচক প্রকাশ টিআইবির সবচেয়ে দুর্নীতিগ্রস্ত দেশের তালিকায় বাংলাদেশ ১৩তম
ফেব্রুয়ারি ১১, ২০২৬
নির্বাচন সামনে রেখে রাজধানীতে তল্লাশি অভিযান জোরদার
ফেব্রুয়ারি ১১, ২০২৬

প্রবাসীদের জন্য ‘শুভেচ্ছা’ ও সমন্বিত টিকিটিংয়ে ‘দ্রুত টিকেট’ চালু

‘শুভেচ্ছা’ অ্যাপের মাধ্যমে প্রবাসী বাংলাদেশিরা সহজেই একশটিরও বেশি নাগরিক সেবা গ্রহণ করতে পারবেন। অন্যদিকে, উৎসব-উদযাপনের দিনসহ অন্যান্য সময়েও বাস, রেল ও বিমানযাত্রায় অনিয়ম রোধ এবং স্বচ্ছতা নিশ্চিত করতে ‘দ্রুত টিকেট’ চালু করা হয়েছে

দেশের ডিজিটাল অবকাঠামো ব্যবহার করে প্রবাসীদের নাগরিক সেবায় সম্পৃক্ততা বাড়াতে ও যাতায়াত ব্যবস্থায় স্বচ্ছতা নিশ্চিতে দুটি নতুন প্ল্যাটফর্ম চালু করেছে অন্তর্বর্তী সরকার। প্রবাসী বাংলাদেশিদের জন্য মোবাইল অ্যাপ ‘শুভেচ্ছা’ আর দেশের অভ্যন্তরীণ যাতায়াত সুবিধার জন্য কেন্দ্রীয় অনলাইন টিকিটিং প্ল্যাটফর্ম ‘দ্রুত টিকেট’-এর আনুষ্ঠানিক যাত্রা শুরু হয়েছে।

গতকাল মঙ্গলবার সন্ধ্যায় রাষ্ট্রীয় অতিথি ভবন যমুনায় প্রধান উপদেষ্টা মুহাম্মদ ইউনূসের কাছে এ দুই ডিজিটাল পরিষেবার বিস্তারিত রূপরেখা তুলে ধরা হয়। ডাক, টেলিযোগাযোগ ও তথ্যপ্রযুক্তি বিষয়ক বিশেষ সহকারী ফয়েজ আহমেদ তৈয়্যব, তথ্য ও যোগাযোগ প্রযুক্তি বিভাগের সচিব শীষ হায়দার চৌধুরীসহ সংশ্লিষ্ট ঊর্ধ্বতন কর্মকর্তারা এসময় উপস্থিত ছিলেন।

‘শুভেচ্ছা’ অ্যাপের মাধ্যমে প্রবাসী বাংলাদেশীরা সহজেই একশটিরও বেশি নাগরিক সেবা গ্রহণ করতে পারবেন। অন্যদিকে, উৎসব-উদযাপনের দিনসহ অন্যান্য সময়েও বাস, রেল ও বিমানযাত্রায় অনিয়ম রোধ এবং স্বচ্ছতা নিশ্চিত করতে ‘দ্রুত টিকেট’ চালু করা হয়েছে।

প্ল্যাটফর্ম দুটি সফলভাবে চালু হওয়ায় সংশ্লিষ্টদের ধন্যবাদ জানান প্রধান উপদেষ্টা। তিনি বলেন, সরকারের সব সেবা যেন ভোগান্তি ছাড়াই নাগরিকদের কাছে পৌঁছে যায়—এটাই ছিল আমাদের লক্ষ্য। আজ এ দুটি প্ল্যাটফর্মের যাত্রা শুরু হলো। এটি কেবল একটি সূচনা। প্ল্যাটফর্ম দুটিকে আরো বৃহৎ পরিসরে নিয়ে যেতে হবে, আরো বেশি মানুষের কাছে পৌঁছাতে হবে। আশা করছি, পরবর্তী নির্বাচিত সরকার এ দুটি উদ্যোগকে আরো এগিয়ে নেবে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *