শান্তিপূর্ণ নির্বাচন ও ক্ষমতা হস্তান্তর চান ব্যবসায়ী-উদ্যোক্তারা
ফেব্রুয়ারি ১১, ২০২৬
দুর্নীতির ধারণা সূচক প্রকাশ টিআইবির সবচেয়ে দুর্নীতিগ্রস্ত দেশের তালিকায় বাংলাদেশ ১৩তম
ফেব্রুয়ারি ১১, ২০২৬
শান্তিপূর্ণ নির্বাচন ও ক্ষমতা হস্তান্তর চান ব্যবসায়ী-উদ্যোক্তারা
ফেব্রুয়ারি ১১, ২০২৬
দুর্নীতির ধারণা সূচক প্রকাশ টিআইবির সবচেয়ে দুর্নীতিগ্রস্ত দেশের তালিকায় বাংলাদেশ ১৩তম
ফেব্রুয়ারি ১১, ২০২৬

ভোট সুষ্ঠু হলে গণতন্ত্রের পথে ফেরা সম্ভব —মির্জা ফখরুল

একটি ভালো নির্বাচনের আশা করে বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, ‘নির্বাচনের পরিবেশ এখন পর্যন্ত অনুকূলে রয়েছে। এ নির্বাচন সুষ্ঠু হলে গণতন্ত্রের পরিবেশে ফিরে যেতে পারব, সবকিছুতেই গণতন্ত্রের চর্চা করার সুযোগ হবে।’

একটি ভালো নির্বাচনের আশা করে বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, ‘নির্বাচনের পরিবেশ এখন পর্যন্ত অনুকূলে রয়েছে। এ নির্বাচন সুষ্ঠু হলে গণতন্ত্রের পরিবেশে ফিরে যেতে পারব, সবকিছুতেই গণতন্ত্রের চর্চা করার সুযোগ হবে।’

গতকাল ঠাকুরগাঁও শহরের কালীবাড়ি এলাকার নিজ বাসভবনে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি এ কথা বলেন।

ঠাকুরগাঁও-১ আসনের ধানের শীষের প্রার্থী মির্জা ফখরুল বলেন, ‘কিছুটা উদ্বেগ থেকে যায় এজন্য যে বিগত ১৫ বছরে এত কারচুপি হয়েছে, এত ইঞ্জিনিয়ারিং হয়েছে যে একটা ভালো নির্বাচন হতে পারে এটাই অনেকে ভাবতে পারে না। মাথার মধ্যে সবসময় কাজ করে কারচুপি বা ইঞ্জিনিয়ারিং হবে। তবে আমি দেখেছি, সামগ্রিকভাবে আমার মনে হয় নির্বাচনটা ভালো হবে। এবারের নির্বাচনে ইঞ্জিনিয়ারিং খুব একটা বেশি ইফেক্ট তৈরি করতে পারবে না।’

বিএনপি মহাসচিব বলেন, ‘আমি মনে করি সরকারি কর্মকর্তা-কর্মচারীরা তাদের দায়িত্ব পালন করবেন। রাজনৈতিক মতামত অনেকেরই থাকতে পারে কিন্তু যখন আপনার দায়িত্ব আসে, সে দায়িত্ব নিয়ম অনুযায়ী পালন করা সবার উচিত হবে। এবার চেক অ্যান্ড কাউন্টার ব্যালান্স এমনভাবে আছে, এ তথাকথিত ইঞ্জিনিয়ারিংয়ের সমস্যা আমি দেখি না।’

জামায়াতে ইসলামী প্রসঙ্গে মির্জা ফখরুল বলেন, ‘স্বাভাবিকভাবে যখন একটা নতুন দল আত্মপ্রকাশ করে তখন তার একটু আওয়াজ বেশি হয়। আর জামায়াত তো আপনার অত্যন্ত কৌশলী দল, তারা বিভিন্নভাবে কৌশলে বিভিন্ন প্রচারণা চালায় এবং অনেক বেশি মানুষকে বিভ্রান্ত করার চেষ্টা করে। সোশ্যাল মিডিয়াতেও বিভ্রান্তি ছড়ায়। এরই মধ্যে সাবেক মন্ত্রী রমেশ চন্দ্র সেনের মৃত্যু নিয়ে জামায়াত সোশ্যাল মিডিয়ায় পুরোপুরি মিথ্যা ফেক অপপ্রচার চালিয়ে মানুষকে বিভ্রান্ত করছে। আমি মনে করি এগুলো অপপ্রচার, অপকৌশল আর মানুষকে বিভ্রান্ত করার চেষ্টা। তাদের এসব বিষয় খুব একটা কাজে দেয় না।’

তিনি বলেন, ‘মানুষের ওপর যদি আপনার আস্থা থাকে, তাহলে আস্থা রাখতে হবে সে ভোটে সঠিক সিদ্ধান্ত নেবে। মানুষ এত বোকা না যে তাকে সহজে বোকা বানানো যায়।’

ফখরুল বলেন, ‘ঠাকুরগাঁওয়ে আমাদের চেয়ারম্যান তারেক রহমানের যে সফর সেটা অত্যন্ত ইতিবাচক ভূমিকা রেখেছে রাজনীতিতে। আমি মনে করি তারেক রহমানের সফরটা বিএনপির রাজনীতিকে অনেক দূর এগিয়ে নিয়ে গেছে।’

তিনি বলেন, ‘এ নির্বাচনটা হবে গেটওয়ে, এ গেটওয়ে পার হলে আমরা একটা গণতান্ত্রিক পরিবেশে ফিরে যেতে পারব। আমি সেজন্যই আশা করছি নির্বাচনটা সুষ্ঠু হলে গণতন্ত্রের যে ব্যবস্থা রাষ্ট্র ব্যবস্থা, সমাজ ব্যবস্থা, সবকিছুতেই গণতন্ত্র চর্চা করার সুযোগ সৃষ্টি হবে। সেজন্যই এ নির্বাচনটাকে আমি ব্যক্তিগতভাবে অনেক বেশি গুরুত্ব দিই।’

মির্জা ফখরুল বলেন, ‘আমরা সবসময় নির্বাচনের ফলাফলকে স্বাগত জানিয়েছি। আমরা আজ পর্যন্ত, অতীতেও কখনো নির্বাচনের ফলাফলকে ডিলিট করিনি। আমরা ২০০৮ সালের নির্বাচনে যখন ৩০টা সিট পাই, তখনো স্বাগত জানিয়ে সংসদে গিয়েছি।’

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *