
ত্রয়োদশ সংসদ নির্বাচন প্রচার শেষ, এখন অপেক্ষা শুধু ভোটের
ফেব্রুয়ারি ১০, ২০২৬
এফবিসিসিআইয়ের মতবিনিময় সভায় শঙ্কা প্রকাশ নির্বাচনের পর পরই রমজান হওয়ায় অন্তর্বর্তী সময়ের সুযোগ নিতে পারেন অসাধু ব্যবসায়ীরা
ফেব্রুয়ারি ১০, ২০২৬এসকল স্বল্পমেয়াদী পর্যবেক্ষকেরা ভোটকেন্দ্র খোলা, ভোটগ্রহণ, ভোটকেন্দ্র বন্ধ, ব্যালট গণনা এবং ফলাফল তালিকাভুক্তির বিষয়টি পর্যবেক্ষণ করবেন।
আসন্ন নির্বাচনে ইউরোপীয় ইউনিয়নের নির্বাচন পর্যবেক্ষণ মিশন (ইইউ-ইওএম) সারাদেশের ৬৪টি জেলায় ৯০ জন অস্থায়ী পর্যবেক্ষক মোতায়েন করেছে, যারা নির্বাচনের দিনের সকল কার্যক্রম পর্যবেক্ষণ করবেন।
আজ মঙ্গলবার রাজধানী ঢাকার হোটেল কন্টিনেন্টালে সকালে অনুষ্ঠিত এক সংবাদ সম্মেলনে ইইউ-ইওএমের প্রধান ইভার্স ইজাবস এসকল তথ্য জানান।
তিনি জানান, এসকল স্বল্পমেয়াদী পর্যবেক্ষকেরা ভোটকেন্দ্র খোলা, ভোটগ্রহণ, ভোটকেন্দ্র বন্ধ, ব্যালট গণনা এবং ফলাফল তালিকাভুক্তির বিষয়টি পর্যবেক্ষণ করবেন।
স্বল্পমেয়াদী পর্যবেক্ষকদের এই নিয়োগ মূলত পূর্বের ৫৬ জন দীর্ঘমেয়াদী পর্যবেক্ষকের কাজেরই একটি ধারাবাহিকতা। উল্লেখ্য, আগামী ১৪ ফেব্রুয়ারি ঢাকায় এক সংবাদ সম্মেলনে তারা নির্বাচনের ওপর প্রাথমিক মূল্যায়ন প্রতিবেদন প্রকাশ করবে বলেও জানিয়েছে সংস্থাটির প্রধান ইভার্স ইজাবস।


